Advertisement
E-Paper

স্ত্রী-মেয়ের চোখ নষ্ট, গ্রেফতার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৫ সেপ্টেম্বর জয়ন্তবাবু সোনারপুর থানায় অভিযোগ জানান, বনহুগলির বাড়িতে তাঁর ছ’মাসের মেয়ে ও স্ত্রীর চোখে অ্যাসিড ছুড়ে দিয়েছেন তাঁর মা ও ভাই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৭ ০৪:০০

মেয়ে ও স্ত্রীর চোখে দিনের পর দিন বিষাক্ত ওষুধ প্রয়োগ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার পুলিশ জয়ন্ত চক্রবর্তী নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৫ সেপ্টেম্বর জয়ন্তবাবু সোনারপুর থানায় অভিযোগ জানান, বনহুগলির বাড়িতে তাঁর ছ’মাসের মেয়ে ও স্ত্রীর চোখে অ্যাসিড ছুড়ে দিয়েছেন তাঁর মা ও ভাই। মেয়ে-স্ত্রী কলকাতার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান জয়ন্ত। কিন্তু তদন্তে নেমে পুলিশ জানতে পারে জয়ন্তর অভিযোগ মিথ্যে। মেয়ে ও স্ত্রীর চোখে ওষুধ দেন তিনিই। যার বিষক্রিয়ায় দৃষ্টিশক্তি চলে গিয়েছে।

জেলা পুলিশের এক কর্তার কথায়, সরকারি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাসিডে চোখ নষ্ট হয়নি। কোনও ওষুধের বিষক্রিয়াতেই ওঁদের দৃষ্টিশক্তি চলে গিয়েছে।

তদন্তকারীদের কথায়, জয়ন্তবাবুর চারটি বিয়ে। জয়ন্তর এক ছেলের বয়ান অনুযায়ী, বাবা বনহুগলির বাড়িতে থাকতেন না। ছেলে এবং প্রতিবেশীরা বিচারকের কাছে গোপন জবানবন্দিও দিয়েছেন বলে দাবি পুলিশের। তদন্তকারীদের কথায়, মা ও নিজের ভাইয়ের উপর ব্যক্তিগত আক্রোশ মেটাতেই মিথ্যা অভিযোগ দায়ের করেছিলেন জয়ন্ত। কিন্তু তিনি স্ত্রী ও মেয়ের চোখ নষ্ট করলেন কেন, তা খতিয়ে দেখা হচ্ছে। আজ, শনিবার ধৃতকে বারুইপুর আদালতে হাজির করা হবে।

eyes Wasted arrest

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy