Advertisement
E-Paper

যুব কংগ্রেসের বিক্ষোভ, গ্রেফতার

বৌবাজার মোড়ের কাছে মিছিল আটকে দেয় পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২০ ০০:০১
যুব কংগ্রেসের বিক্ষোভ। মিছিলে বিরোধী দলনেতা আব্দুল মান্নান।—নিজস্ব চিত্র।

যুব কংগ্রেসের বিক্ষোভ। মিছিলে বিরোধী দলনেতা আব্দুল মান্নান।—নিজস্ব চিত্র।

পেট্রল ও ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপির রাজ্য দফতরের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার পথে গ্রেফতার হলেন যুব কংগ্রেসের নেতা-কর্মীরা। প্রতিবাদ মিছিলে বৃহস্পতিবার শামিল হয়েছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তীরাও। বৌবাজার মোড়ের কাছে মিছিল আটকে দেয় পুলিশ। গ্রেফতার করা হয় প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শাদাব খান-সহ জনাপঞ্চাশ কর্মী-সমর্থককে। চিনা অ্যাপ থেকে বিজেপির ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ তুলে এ দিনই বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে কলকাতা জেলা ছাত্র পরিষদের বিক্ষোভে হাজির ছিলেন যুব নেতা রোহন মিত্র, মোনালিসা বন্দ্যোপাধ্যায়, অর্ঘ্য গণেরা।

Youth Congress Protest Abdul Mannan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy