Advertisement
E-Paper

ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, মৃত এক! বাকি ১৪০ যাত্রীর খোঁজে তল্লাশি জারি

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ২৪৩ জন যাত্রী নিয়ে পূর্ব জাভা থেকে বোর্নিও যাচ্ছিল জাহাজটি। সুরাবায়া থেকে ১৪৮ কিলোমিটার দূরে জাহাজটির শেষ অবস্থান চিহ্নিত হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৯
জাহাজের খোঁজে তল্লাশি চলছে। ছবি: সংগৃহীত।

জাহাজের খোঁজে তল্লাশি চলছে। ছবি: সংগৃহীত।

ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০৩ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে বলেও প্রশাসন সূত্রে খবর। তবে এখনও খোঁজ নেই বাকি ১৪০ জন যাত্রীর। তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানানো হয়েছে।

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ২৪৩ জন যাত্রী নিয়ে পূর্ব জাভা থেকে বোর্নিও যাচ্ছিল জাহাজটি। সুরাবায়া থেকে ১৪৮ কিলোমিটার দূরে জাহাজটির শেষ অবস্থান চিহ্নিত হয়। তার পর থেকে আর কোনও ভাবে যোগাযোগ করা যায়নি জাহাজটির সঙ্গে। শনিবার রাত ২টো নাগাদ ভার্গোট ট্রান্সপোর্ট ৮ নামে জাহাজটি জাভা সমুদ্রে নিখোঁজ হয়ে যায়।

উদ্ধারকারী দলের প্রধান পুতু সুদন্যা বলেন, ‘‘১০৩ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এক যাত্রীর মৃত্যু হয়েছে।’’ তিনি আরও জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং তার সঙ্গে সমুদ্রের বিশাল ঢেউয়ে উদ্ধারকাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। সংবাদ সংস্থা এএফপি-কে সুদন্যা জানিয়েছেন, নিখোঁজ হয়ে যাওয়ার আগে জাহাজের ক্যাপ্টেন জানিয়েছিলেন যে, দুর্যোগ শুরু হয়েছে। জাহাজ হেলছে। তার পর থেকেই জাহাজের আর কোনও খোঁজ নেই। জাহাজটির খোঁজে বেশ কয়েকটি উদ্ধারকারী দল তল্লাশি চালাচ্ছে।

এই প্রথম নয়, গত সোমবারেও একটি স্পিডবোটে যাওয়ার সময় মাউন্ট ক্রাকাটোয়ার কাছে বানতেন প্রদেশে পাঁচ সাংবাদিক-সহ আট জন নিখোঁজ হয়ে যান সমুদ্রে। তার পরে শনিবার জাহাজ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

Indonesia

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy