E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

আমেরিকার গির্জায় বন্দুকবাজের হামলা

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু ততক্ষণে বন্দুকবাজের গুলিতে জখম হয়েছেন অন্তত ন’জন। নিহত হন এক জন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৫১
পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বন্দুকবাজের।

পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বন্দুকবাজের। —প্রতীকী চিত্র।

রবিবারের প্রার্থনার জন্য স্থানীয় গির্জায় জড়ো হয়েছিলেন মানুষজন। সেই সময় হঠাৎই গির্জায় ঢুকে পড়ে এক বন্দুকবাজ। কেউ কিছু বুঝে ওঠার আগেই গুলি চালাতে শুরু করে সেই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু ততক্ষণে বন্দুকবাজের গুলিতে জখম হয়েছেন অন্তত ন’জন। নিহত হন এক জন। হত্যাকাণ্ডের পর গির্জায় আগুন লাগিয়ে দেয় বন্দুকবাজ। তবে শেষমেশ পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তার। রবিবার আমেরিকার মিশিগান প্রদেশের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরের ঘটনা।

অন্য দিকে, গত কাল রাতেও বন্দুকবাজের হামলা চলে নর্থ ক্যারোলাইনা প্রদেশের সাউথপোর্ট শহরের একটি রেস্তরাঁয়। ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আহত অন্তত আট জন। পুলিশ জানাচ্ছে, নদীর ধারে ওই রেস্তরাঁটি বেশ জনপ্রিয়। আচমকা একটি নৌকা করে এসে ওই রেস্তরাঁয় হামলা চালায় ওই বন্দুকবাজ। পরে ওক আইল্যান্ড থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতদের নাম এবং পরিচয় প্রকাশ করা হয়নি। যে আট জন আহত হয়েছেন, তাঁদের অবস্থা নিয়েও মুখ খোলেনি পুলিশ।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
america Arms

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy