Advertisement
E-Paper

আবার বিস্ফোরণ ব্যাঙ্ককে, চিহ্নিত এক সন্দেভাজন

আবার বিস্ফোরণ ব্যাঙ্ককে। মঙ্গলবার তাইল্যান্ডের পুলিশ জানিয়েছে, এ দিন আবার একটি বিস্ফোরণ হয়েছে। যদিও এই দ্বিতীয় বিস্ফোরণ সম্পর্কে বিশদে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে আবার আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ব্যাঙ্কক জুড়ে সতর্কতা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৫ ১৫:১৫

আবার বিস্ফোরণ ব্যাঙ্ককে। মঙ্গলবার তাইল্যান্ডের পুলিশ জানিয়েছে, এ দিন আবার একটি বিস্ফোরণ হয়েছে। যদিও এই দ্বিতীয় বিস্ফোরণ সম্পর্কে বিশদে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে আবার আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ব্যাঙ্কক জুড়ে সতর্কতা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবারই তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের অন্যতম জনবহুল এলাকা রাচাপ্রাসং চৌমাথায় ব্রহ্মা মন্দিরের সামনে এক বড়সড় বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে ২৭ জনের মৃত্যু হয়েছে। একটি মোটরবাইকে রাখা তিন কিলো টিএনটি থেকে এই বিস্ফোরণ বলে জানিয়েছিল পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এক সন্দেহভাজনকে চিহ্নিত করেছে তাইল্যান্ডের পুলিশ। সিসিটিভি ফুটেজে হলুদ গেঞ্জি, আর কালো চশমা পরা এই ব্যক্তিকে পিঠে একটি ব্যাগ নিয়ে যেতে দেখা যায়। কিছু ক্ষণ পরে তার পিঠে ব্যাগটি ছিল না। পুলিশ এই ছবি প্রকাশ করেছে। এই ব্যক্তির খোঁজে জোরদার তল্লাশি শুরু হয়েছে।

bangkok bomb police cctv Thailand

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy