Advertisement
E-Paper

ফের বিস্ফোরণে কাঁপল ব্রাসেলস

ব্রাসেলস বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি। ফের বিস্ফোরণে কেঁপে উঠল শহর। এ বার হামলাকারীরা বিস্ফোরণ ঘটাল ব্রাসেলস ইনস্টিটিউট অব ক্রিমিনোলজি-র সামনে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ১১:৫৬
বিস্ফোরণস্থল।

বিস্ফোরণস্থল।

ব্রাসেলস বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি। ফের বিস্ফোরণে কেঁপে উঠল শহর। এ বার হামলাকারীরা বিস্ফোরণ ঘটাল ব্রাসেলস ইনস্টিটিউট অব ক্রিমিনোলজি-র সামনে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা একটি গাড়ি করে আসে। গাড়ি নিয়ে ইনস্টিটিউটের পাঁচিল ভেঙে ঢোকার চেষ্টা করে। তার পরই বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে।

এ বছরের ২২ মার্চ ব্রাসেলস বিমানবন্দরে হামলার পর থেকেই শহরে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছিল। ফের হামলার আশঙ্কায় শহরজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়। কিন্তু এই বিস্ফোরণের পিছনে কারা হয়েছে, তাদের উদ্দেশ্যই বা কী ছিল তা এখনও স্পষ্ট নয়। তবে হামলাকারীরা পাঁচিল ভেঙে ঢুকে পড়লে অনেক প্রাণহানি হতে পারত বলে আশঙ্কা করেছে পুলিশ।

আরও খবর...

গুলি চলল লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে

Brussels Institute of criminology Explosion

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy