Advertisement
E-Paper

দু’জনের জন্ম একই দিনে, একই হাসপাতালে! তার পর বিয়ে...

মিস্টি এই প্রেম কাহিনিটি ইংল্যান্ডের টাউনটনের। পিটিআই-এর খবর অনুযায়ী, গত ৯ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জেসিকা গোমস ও অ্যারন বেইরোস। ১৯৯০-এর ২৮ এপ্রিল দু’জনেরই জন্ম হয়েছিল টাউনটনের মর্টন হাসপাতালে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৭ ১৬:২০
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

এ যেন রূপকথার গল্প! ঠিক যেন হারিয়ে যাওয়া রাজকন্যেকে হঠাত্ করে খুঁজে পাওয়ার গল্প!

দু’জনের জন্ম একই দিনে, একই হাসপাতালে। কিন্তু এ কথা জানতেন না কেউই। তবু ঘটনাচক্রে বার বার দেখা হওয়া। একই স্কুলে পড়া। বন্ধুত্ব, প্রেম... সম্প্রতি বিয়েও করেছেন দু’জন।

মিস্টি এই প্রেম কাহিনিটি ইংল্যান্ডের টাউনটনের। পিটিআই-এর খবর অনুযায়ী, গত ৯ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জেসিকা গোমস ও অ্যারন বেইরোস। ১৯৯০-এর ২৮ এপ্রিল দু’জনেরই জন্ম হয়েছিল টাউনটনের মর্টন হাসপাতালে। অ্যারনের ছোটবেলাটা কাটে টাউনটনে। কিন্তু জেসিকা বাবা-মায়ের সঙ্গে চলে আসেন রেনহ্যামে। প্রায় এক দশক সেখানে কাটিয়ে জেসিকা ফিরে আসেন টাউনটনে। ভর্তি হন সেখানকারই একটি স্কুলে। ঘটনাচক্রে ওই স্কুলেই পড়তেন অ্যারন। এই সময় এক ‘কমন ফ্রেন্ড’-এর মাধ্যমে আলাপ হয় অ্যারন-জেসিকার। বন্ধুত্ব হয়। এর বছরখানেক পর একটি মোটর ট্রেনিং ক্যাম্পে দু’জনে প্রথম জানতে পারেন যে, তাঁরা একই দিনে একই হাসপাতালে জন্মেছিলেন।

আরও পড়ুন:
সুটকেস-ভর্তি বিষধর সাপ-সহ আটক এক ব্যক্তি

২০ তলার বাইরে ঝুলন্ত তারে স্টান্ট, কেন? ভাইরাল ভিডিও

ব্যস! একে অপরের প্রতি ভাললাগা তো ছিলই। এ বার সম্পর্ক গড়াল প্রেমের দিকে। শেষমেশ বাকি জীবনটাও একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন অ্যারন-জেসিকা। একসঙ্গে শুরু করলেন জীবনের নতুন এক অধ্যায়। এক কথায় মধূরেণ সমাপয়েত!

Offbeat Taunton Morton Hospital Jessica Gomes Aaron Bairos

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy