E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

অরণ্য সংরক্ষণে তহবিল

ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা চলতি মাসে তাঁর দেশে হতে চলা রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলনের জন্য ইতিমধ্যেই বিশ্বনেতাদের অ্যামাজ়নে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ০৬:৪৪
অ্যামাজ়ন।

অ্যামাজ়ন। —ফাইল চিত্র।

ন’টি দেশ জুড়ে বিস্তৃত ‘পৃথিবীর ফুসফুস’ বলে পরিচিত অ্যামাজ়ন বৃষ্টি অরণ্য-সহ বিভিন্ন দেশের বনাঞ্চল সংরক্ষণে বিস্তারিত পরিকল্পনা এবং তহবিল গঠনের কথা সামনে আনল ব্রাজ়িল। ব্রাজ়িল জানিয়েছে, ইতিমধ্যেই ইন্দোনেশিয়া, ফ্রান্স, পর্তুগাল-সহ বিশ্বের বিভিন্ন দেশের তরফে ৫.৫ বিলিয়ন আমেরিকান ডলার ঋণের প্রতিশ্রুতি মিলেছে। এর মধ্যে নরওয়ে ৩ বিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে। আগামী দিনে এই তহবিল আরও বাড়বে বলে আশা করছে দক্ষিণ আমেরিকার দেশটি। তহবিল ব্যবহারের নিয়ম অনুযায়ী, মোট অর্থের ২০ শতাংশ ব্যবহৃত হবে আদিবাসী মানুষের কল্যাণের জন্য। প্রসঙ্গত, ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা চলতি মাসে তাঁর দেশে হতে চলা রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলনের জন্য ইতিমধ্যেই বিশ্বনেতাদের অ্যামাজ়নে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
South America forest Climate Amazon

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy