ধাঁধাই বটে। একটা জঙ্গলে অসংখ্য শুকনো পাতা পড়ে আছে। সেই শুকনো পাতার মধ্যে একটি সাপ রয়েছে। সাপটি খুঁজে বের করুন দেখি!
টুইটারে একটি ছবি পোস্ট করে এমনই কিছু লিখেছিলেন হেলেন নামে এক মহিলা। ছবিটি দেখে সবাই হাঁ হয়ে যান। কোথায় সেই সাপ? নাহ! ভাল করে দেখেও বেশির ভাগ মানুষই কিন্তু ব্যর্থ হয়েছেন। হেলেন টুইটারে কিন্তু ধাঁধার উত্তরও বাতলে দিয়েছেন। সেই সঙ্গে বলেছেন, একটু ধৈর্য্য ধরে দেখুন, ঠিক খুঁজে পাবেন সাপটিকে।
আরও পড়ুন: ‘১৪ বছর পর্যন্ত ছেলেমেয়েদের মোবাইল ব্যবহার করতেই দিইনি’
হেলেন এক জন পিএইচডি-র ছাত্রী। তিনি পাইথন, পিট ভাইপার এবং বোয়া প্রজাতির মতো সাপেদের নিয়ে গবেষণা করেন। সাপেদের নিয়ে কাজ করেন এমন এক ব্যক্তি ছবিটি হেলেনকে পাঠান।
Received this from a fellow HERper this morning. No caption needed, the task was implied: "can you spot the snake?" 🐍 pic.twitter.com/oVkjOm8ufy
— Helen Bond Plylar🐍👩🏼🔬 (@SssnakeySci) April 23, 2017
If y'all haven't found it yet... Copperhead, aka Agkistrodon contortrix. Cute but venomous, so no touchy! ☺️🐍❤️ pic.twitter.com/pSVMIhFP0o
— Helen Bond Plylar🐍👩🏼🔬 (@SssnakeySci) April 24, 2017