Advertisement
E-Paper

ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক, সেবিকাদের ধন্যবাদ ট্রাম্পের 

ট্রাম্পের এই ‘ধন্যবাদ জ্ঞাপনে’ খুশি আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসককেরা।

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২০ ০২:৪২
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।—ছবি পিটিআই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।—ছবি পিটিআই।

আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত-সহ যে সব চিকিৎসক, েসবিকা ও স্বাস্থ্যকর্মী করোনা-যুদ্ধে লড়ছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

হোয়াইট হাউসের মিডিয়া সহ-সচিব ক্যারোলিন লিভিট জানান, আমেরিকার করোনা-যুদ্ধে শামিল রয়েছেন প্রায় ১ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। তাঁদের নিরলস ও প্রাণদায়ী কাজের জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের তরফে এই প্রথম কোনও সরকারি বিবৃতিতে করোনা-যুদ্ধে ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী অবদানের কথা উল্লেখ করা হল।

ট্রাম্পের এই ‘ধন্যবাদ জ্ঞাপনে’ খুশি আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসককেরা। প্রেসিডেন্টকে পাল্টা ধন্যবাদ ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে তাঁদের বিভিন্ন সংগঠন।

আজ আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা ২৮ লক্ষ ছাড়িয়েছে। মোট মৃত ১ লক্ষ ৩১ হাজারেরও বেশি। সে দেশে এ দিনই প্রায় ৩২ হাজার নতুন সংক্রমণ ধরা পড়েছে। এক দিনে মৃত ৩৮৪।

Coronavirus USA Donald Trump Doctors Nurses

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy