Advertisement
E-Paper

চিনের মোকাবিলায় এ বার মার্কিন ড্রোন কিনছে ভারত

প্রতিবেশী চিনের বিরুদ্ধে এ বার ভারতের অবস্থান হতে চলেছে ‘ইটের বদলে পাটকেল’! আকসাই চিন আর অরুণাচল প্রদেশে কারণে-অকারণে প্রায়শই ঢুকে পড়ে ‘লাল ফৌজ’। তা ঠেকাতে আমেরিকার কাছ থেকে এ বার কম করে একশোটি সর্বাধুনিক ‘ড্রোন’ কিনতে চলেছে ভারত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৫ ১৪:৫১
সর্বাধুনিক মার্কিন ড্রোন।

সর্বাধুনিক মার্কিন ড্রোন।

প্রতিবেশী চিনের বিরুদ্ধে এ বার ভারতের অবস্থান হতে চলেছে ‘ইটের বদলে পাটকেল’!

আকসাই চিন আর অরুণাচল প্রদেশে কারণে-অকারণে প্রায়শই ঢুকে পড়ে ‘লাল ফৌজ’। তা ঠেকাতে আমেরিকার কাছ থেকে এ বার কম করে একশোটি সর্বাধুনিক ‘ড্রোন’ কিনতে চলেছে ভারত। তার কয়েকটি নজরদারি। ওই মার্কিন ‘ড্রোন’গুলির নাম- ‘প্রেডেটার-এক্সপি’ বা ‘রিমোটলি পাইলটেড এয়ারক্র্যাফ্ট’ (আরপিএ)। বাকিগুলি একেবারেই যুদ্ধের জন্য। যার নাম-‘অ্যাভেঞ্জার’। আমেরিকার কাছ থেকে ওই সর্বাধুনিক ‘ড্রোন’গুলি কেনার জন্য ভারতের খরচ হচ্ছে দু’শো কোটি মার্কিন ডলার।

দেখুন মার্কিন ড্রোনের গ্যালারি-কেমন ড্রোন কিনছে ভারত, দেখে নিন

ইতালির বাধায় ভারত এখনও ‘মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম’-এর সদস্য হতে না পারায় ভারতকে সর্বাধুনিক ওই মার্কিন ‘ড্রোন’গুলির হস্তান্তরে কিছুটা দেরি হতে পারে বলে কূটনীতিকরা মনে করছেন।

যদিও ভারত ও আমেরিকা-দুই দেশেরই প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, আগামী কয়েক মাসের মধ্যেই ভারতের হাতে ওই সর্বাধুনিক মার্কিন ‘ড্রোন’গুলি পৌঁছে যাবে।

India china Delhi us drones

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy