Advertisement
E-Paper

লোক ভর্তি রেস্তোরাঁয় বিশাল ইঁদুর ছেড়ে দিলেন এক ব্যক্তি, তারপর...

রেস্তোরাঁয় ঢুকেই ওই ব্যক্তি বাক্সের ঢাকা খুলে ছেড়ে দিলেন ইঁদুরটিকে। বাক্স থেকে বেরিয়েই ইঁদুরটি তখন এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২৬
বাক্স থেকে বেরিয়েই ইঁদুরটি তখন এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে। ছবি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।

বাক্স থেকে বেরিয়েই ইঁদুরটি তখন এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে। ছবি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।

আমেরিকার নিউ জার্সিতে বিখ্যাত এক পিত্জা প্রস্তুতকারক সংস্থার রেস্তোরাঁ। সেখানে উপস্থিত সবাই খাওয়া দাওয়া ও নিজেদের মধ্যে গল্প গুজব করছেন। হঠাত্ সেখানে ঢুকে পড়লেন এক ব্যক্তি। হাতে একটা বাক্স।যার মধ্যে রয়েছে সাদা রঙের একটি বিশাল ইঁদুর। রেস্তোরাঁয় ঢুকেই ওই ব্যক্তি বাক্সের ঢাকা খুলে ছেড়ে দিলেন ইঁদুরটিকে। বাক্স থেকে বেরিয়েই ইঁদুরটি তখন এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে।

সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে যায় রেস্তোরাঁর মধ্যে। যে যেদিকে পারছেন ছুটছেন তখন। কেউ আবার চেয়ারের উপর উঠে চিত্কার করছেন প্রাণপনে। কেউ দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টায়। কেউ আবার গালাগালি দিচ্ছেন তারস্বরে।

গোটা ঘটনার ভিডিয়োটি আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরই সেটি ভাইরাল। আড়াইলক্ষ ভিউয়ের পাশাপাশি পাঁচ হাজারেরও বেশি কমেন্ট পড়েছে এই ভিডিয়োতে।

ওই রেস্তোরাঁর মুখপাত্র জানিয়েছেন, “ঘোরাঘুরি করতে করতে অবশেষে ইঁদুরটি সামনের দরজা দিয়ে বেরিয়ে যায়।” আর ইঁদুরের মালিক? তিনি তত ক্ষণে পালিয়েছেন। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন: গোলাপ কিনতে ভুলে যাওয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রীর কান মুলে দিলেন স্ত্রী!

(সব গুরুত্বপূর্ণআন্তর্জাতিক খবরজানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

Mcdonalds Rat Restaurant

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy