Advertisement
E-Paper

ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন? নীরব মোদী বললেন…

লন্ডনে অক্সফোর্ড স্ট্রিটে সাংবাদিক মিক ব্রাউন এবং নীরব মোদীর কথোপকথনের ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৯ ০৪:৪২

লন্ডনে অক্সফোর্ড স্ট্রিটে সাংবাদিক মিক ব্রাউন এবং নীরব মোদীর কথোপকথনের ভিডিয়ো। সময়: ২ মিনিট ১২ সেকেন্ড

প্র: আপনি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন, এটা কি সত্যি—? আপনি কী বলবেন?

(কিছু ক্ষণ হাসিমুখে তাকিয়ে থেকে)

উ: সরি, নো কমেন্ট

প্র: অনেক লোকের কাছেই আপনার অনেক ধার রয়েছে

উ: সরি, নো কমেন্ট (যথেষ্ট হাসিমুখে)

প্র: কোথায় আছেন

উ: সরি, নো কমেন্ট

প্র: ব্রিটেনে কত দিন থাকবেন বলে ভেবেছেন?

উ: নো কমেন্ট

আরও পড়ুন: বিলেতে নয়া ব্যবসা, তিনি অবশ্য নীরবই

(নীরব মোদী হাঁটতে শুরু করেন। রাস্তা পেরোন। সাংবাদিকও সঙ্গে হাঁটতে থাকেন)

প্র: সরকারি আধিকারিকেরা আমাদের বলেছেন, আপনি রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন। তাঁরা এ-ও বলেছেন, আপনাকে প্রত্যর্পণের আবেদন করা হয়েছে। ব্যাপারটা সত্যি কি? শুধু মাথা নাড়লেই হবে।

উ: সরি, নো কমেন্ট

প্র: আপনি কোনও ব্যাপারেই কিছু বলবেন না, তাই তো?

(নীরব থেকেই মোদী হাত দেখিয়ে ক্যাব থামানোর চেষ্টা করেন। সফল হননি।)

প্র: আপনি কত দিন থাকবেন ব্রিটেনে?

আপনি বলবেন না, কত দিন ব্রিটেনে থাকবেন?

নীরবতা।

(নীরব হাঁটতে শুরু করেন। একটি ব্ল্যাক ক্যাবকে থামালেও তার চালক কিছু বলেন। নীরব হাত নেড়ে আবার হাঁটতে শুরু করেন)

..... (নামটি বিপ শব্দে ঢেকে দেওয়া হয়েছে) কি আপনার বন্ধু , সহযোগী?

উ: নো কমেন্ট

প্র: আপনি কি হিরের ব্যবসায় এখনও আছেন, মিঃ মোদী?

আমরা শুনেছি এই ... (এ ক্ষেত্রেও নামটি বিপ শব্দে ঢেকে দেওয়া হয়েছে) নামে আপনি হিরের ব্যবসা করছেন

উ: নো কমেন্ট।

ওকে

(এর পরই একটি ক্যাবে উঠে পড়েন নীরব)

Nirav Modi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy