Advertisement
E-Paper

এ বার ‘স্প্যাম’ পুরোপুরি ‘ব্লক’ করা যাবে জি-মেলে

আপনার জি-মেল অ্যাড্রেসে হু-হু করে ঢুকছে ‘স্প্যাম’? ‘ইনবক্স’ কি ভরে যাচ্ছে ‘অবাঞ্ছিত মেলে’ (‘আনওয়ান্টেড’)?

সংবাদসংস্থা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৫ ১৭:২৩
ফাইল-চিত্র।

ফাইল-চিত্র।

আপনার জি-মেল অ্যাড্রেসে হু-হু করে ঢুকছে ‘স্প্যাম’?

‘ইনবক্স’ কি ভরে যাচ্ছে ‘অবাঞ্ছিত মেলে’ (‘আনওয়ান্টেড’)? যার জন্য প্রয়োজনীয় ‘মেল’ আমি-আপনি খুঁজেই পাচ্ছি না, অত নীচে নেমে গিয়েছে বলে!

এত দিন বিরক্ত হলেও, কিছুই করার ছিল না। আমার-আপনার হাতে কোনও ‘অস্ত্র’ ছিল না, যাতে আমরা ‘স্প্যাম’ ঠেকাতে পারি। যাতে ‘ব্লক’ করে দিতে পারি ‘অবাঞ্ছিত মেল’। যে-‘অ্যাড্রেস’গুলি থেকে প্রায় নিয়মিতই আসে ওই সব ‘স্প্যাম’ বা, ‘অবাঞ্ছিত মেল’, ‘ওয়েবে’ সেই ‘অ্যাড্রেস’গুলিকেও এ বার ‘ব্লক’ বা, ‘আনসাবস্ক্রাইব’ করা যাবে। যাঁদের জি-মেল অ্যাকাউন্ট রয়েছে, আগামী সপ্তাহ থেকে তাঁরা এই সুবিধা পাবেন ‘অ্যান্ড্রয়েড’-এও। জি-মেল-এর তরফে আজ, এক ‘ব্লগ-পোস্টে’ এই খবর দেওয়া হয়েছে। জি-মেলের প্রোডাক্ট ম্যানেজার শ্রী হর্ষ সোমাঞ্চি বলেছেন, ‘যে সব ‘নিউজলেটার’ আমরা আগে ‘সাবস্ক্রাইব’ করেছিলাম, কিন্তু, এখন আর আমরা তা পড়ি-টড়ি না, সেই সব ‘মেল’ এই নতুন প্রযুক্তিতে খুব সহজেই ‘ব্লক’ করে দেওয়া যাবে।’ এ বছর জুনেই ‘গুগ‌্ল’ আরও একটি নতুন ‘অপশন’ এনেছে জি-মেলে। যাতে ‘ভুলভাল’ মেলের সংখ্যা কমানো যায়। কোনও ‘মেল’ পাঠানোর পর যদি আপনার মনে হয়, তাতে কিছু ‘ভুল’ রয়ে গিয়েছে, তা হলে, তা পাঠানোর ৩০ সেকেন্ডের মধ্যে এ বার ‘আন-ডু’ করা যাবে। ফলে, ওই ভুলে ভরা ‘মেল’ আর ‘সেন্ট’ হবে না। বিশ্বে এখন জি-মেল ব্যবহার করেন ৯০ কোটিরও বেশি মানুষ।

gmail spam spam mail gmail spam block spam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy