E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

আজ সৌদি সফরে মোদী

ভারতে সর্বোচ্চ অশোধিত তেল রফতানিকারী তিনটি দেশের মধ্যে একটি সৌদি আরব।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ০৮:৩৯
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

নয়াদিল্লি, ২১ এপ্রিল: মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের সৌদি আরব সফর। কূটনৈতিক শিবির অধীর আগ্রহে সে দিকে তাকিয়ে রয়েছে। অপরিশোধিত তেল এবং তৈল সংশোধনাগারে লগ্নির ব্যাপারে এই দু’দেশ মোদীর সফরের পর কতটা এগোতে পারে, সেটাই এখন আলোচনার কেন্দ্রে।

ভারতে সর্বোচ্চ অশোধিত তেল রফতানিকারী তিনটি দেশের মধ্যে একটি সৌদি আরব। মোদী জমানায় সৌদি তথা পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের কূটনীতি আরও পোক্ত হয়েছে বলেই দাবি করে সাউথ ব্লক। সূত্রের খবর, মোদীর সফরে রিয়াধ ভারতকে তেল রফতানিতে কিছুটা ছাড়ের কথা ঘোষণা করতে পারে, নিজেরা চাপে থাকার কারণে। রিয়াধের লক্ষ্য, এই ক্ষেত্রে ভারতের সামগ্রিক রফতানির সিংহভাগ দখল করা।

বিশেষজ্ঞদের মতে, চিনের অর্থনৈতিক মন্দা এবং বৈদ্যুতিন গাড়ির (ইভি)-র রমরমার কারণে সৌদির তেল রফতানি ধাক্কা খেয়েছে। চিনের বাজারের ক্ষতি পূরণ করতে তাই ভারতই রিয়াধের সামনে বিকল্প পথ। পূর্ব ও পশ্চিম ভারতের তিনটি তৈল শোধনাগারে বিনিয়োগ করবে সৌদি।

ভারত বিভিন্ন ধরনের সৌদি পণ্যও আমদানি করে, যার মধ্যে সিংহভাগই হল জৈব রাসায়নিক, সার, অজৈব রাসায়নিক এবং যৌগ। তবে ২০২৩-২৪ সালে সৌদি আরব থেকে ভারতের পণ্য আমদানি আগের তুলনায় উল্লেখযোগ্য ভাবে ২৪.৩% হ্রাস পেয়েছে। এই হ্রাস মূলত খনিজ জ্বালানি এবং তেলের আমদানি কম হওয়ার কারণে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে পশ্চিমি নিষেধাজ্ঞার পরে কম দামে অপরিশোধিত তেল সরবরাহ করে রাশিয়া ভারতের বৃহত্তম অপরিশোধিত তেল সরবরাহকারী হিসাবে উঠে আসে, ইরাক এবং সৌদি আরবকে পিছনে ফেলে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Saudi Arabia Narendra Modi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy