E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

তিন বছর এইচ-১বি ভিসা বন্ধের প্রস্তাব

এইচ-১বি ভিসাটি শরণার্থী ভিসা নয় (নন-ইমিগ্র্যান্ট)। এই ভিসার সাহায্যে আমেরিকার বেসরকারি সংস্থাগুলি বিদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ করে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৬ ০৮:১০

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আমেরিকার সেনেটে একটি নতুন বিল পেশ করা হয়েছে। মন্টানার রিপাবলিকান সেনেটর টিম শিহি-র প্রস্তাবিত বিল অনুযায়ী, আগামী তিন বছর নতুন করে এইচ-১বি ভিসা দেওয়ার কাজ বন্ধ রাখা হোক এবং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ১ লক্ষ ডলার ভিসা ফি-কে বিধিবদ্ধ নিয়ম করা হোক। শিহি-র বক্তব্য, এইচ-১বি ভিসা এমন ভাবেই দেওয়া উচিত, যাতে দেশের নাগরিকদের কাজের অধিকার খর্বনা হয়।

এইচ-১বি ভিসাটি শরণার্থী ভিসা নয় (নন-ইমিগ্র্যান্ট)। এই ভিসার সাহায্যে আমেরিকার বেসরকারি সংস্থাগুলি বিদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ করে। বিশেষ করে আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি প্রতি বছর হাজার হাজার কর্মী ভারত ও চিন থেকে নিয়োগ করে থাকে। শিহি-র কথায়, ‘‘কোনও বিশেষ ও কঠিন কাজের ক্ষেত্রে দক্ষ কর্মীর অভাব মেটাতে এইচ-১বি ভিসা প্রকল্পটি শুরু হয়েছিল। যোগ্য, পরিশ্রমী আমেরিকানদের হটিয়ে কম খরচায় বিদেশি কর্মী নিয়োগ করার জন্য নয়।’’ তিনি বলেন, ‘‘আমার প্রস্তাব, এইচ-১বি ভিসার অপব্যবহার বন্ধ করে প্রকল্পটি যে কারণে খোলা হয়েছিল, সেটি ফিরিয়ে আনা হোক। আইনের ফাঁকগুলি বন্ধ করে আমেরিকান কর্মীদের অগ্রাধিকার দেওয়া হোক। তাঁদের কাজের নিরাপত্তা দেওয়া হোক। জাতীয় নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হোক।’’

প্রস্তাবিত আইনটি ‘ইমিগ্রেশন অ্যাকাউন্টিবিলিটি প্রজেক্ট’ এবং ‘ফেডারেশন ফর আমেরিকান ইমিগ্রেশন রিফর্ম’-এর সমর্থন পেয়েছে। এই বিলে বলা হয়েছে, নতুন করে এইচ-১বি ভিসা দেওয়া বন্ধ করা হোক এবং আইন আরও শক্ত করে তার পরে প্রকল্পটি চালু করা হোক। যার মধ্যে পড়ছে ট্রাম্পের প্রস্তাবিত ১ লক্ষ ডলার ভিসা ফি।

ও দিকে, উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের এইচ-১বি ভিসা দেওয়ার ক্ষেত্রে ১ লক্ষ ডলার ফি আরোপের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে আটকে দিয়েছিল নিম্ন আদালত। গত কাল নিম্ন আদালতের সেই আদেশের উপর স্থগিতাদেশ দিতে রাজি হয়নি আমেরিকার ফেডারেলআপিল আদালত। সংবাদ সংস্থা

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
H-1B USA

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy