Advertisement
E-Paper

মলদ্বীপের সঙ্গে তিক্ততা বাড়ছে দিল্লির

মলদ্বীপে রাজনৈতিক সঙ্কট তৈরি হওযার সময় থেকেই ভারত বার বার সে দেশের সরকারকে আর্জি জানিয়ে এসেছে— সুপ্রিম কোর্ট এবং সংসদ-সহ সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বাধীন এবং নিরপেক্ষ ভাবে কাজ করতে দেওয়া হোক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০১৮ ০২:২০

তিক্ততা ক্রমশ বাড়ছে ভারত এবং মলদ্বীপের মধ্যে। বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে তীব্র আক্রমণ করা হয়েছে মলদ্বীপের বর্তমান সরকারকে। সম্প্রতি মলদ্বীপ সেখানে কর্মরত সব ভারতীয়ের ‘ওয়র্ক ভিসা’ বাতিল করেছে। জানিয়ে দিয়েছে কোনও ভারতীয় সেখানে কাজ করতে পারবে না।

মলদ্বীপে রাজনৈতিক সঙ্কট তৈরি হওযার সময় থেকেই ভারত বার বার সে দেশের সরকারকে আর্জি জানিয়ে এসেছে— সুপ্রিম কোর্ট এবং সংসদ-সহ সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বাধীন এবং নিরপেক্ষ ভাবে কাজ করতে দেওয়া হোক। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘কিন্তু গভীর হতাশার সঙ্গে আমরা দেখছি মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বিনা বিচারে দীর্ঘ মেয়াদে আটক করে রাখা হয়েছে।’

কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী এ দিন টুইটারে মোদী সরকারের বিদেশনীতিকে এক হাত নিয়ে বলেছেন, ‘‘ক’বছর আগেও ভারতের সব চেয়ে বন্ধু দেশ মলদ্বীপ আজ বলছে কোনও ভারতীয়কে কাজ করতে দেবে না। শুধু ছবি তোলা আর ‘নির্দিষ্ট আলোচ্যহীন বৈঠক’ ছেড়ে বিদেশনীতিতে এ বার স্ট্র্যাটেজিক বিষয়ে গুরুত্ব দেওয়া হোক।’’

Maldive Rahul Gandhi Indian

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy