Advertisement
E-Paper

দুবাইয়ের বিমানে পাইলটকে কোপ, কোন পথে তদন্ত। এশিয়ান গেমসে ভারতের সামনে শ্রীলঙ্কা। আর কী

কেন এই হামলা, কী উদ্দেশ্য ছিল তাঁর, শীঘ্রই তা স্পষ্ট হবে বলে তদন্তকারীরা আশাবাদী। তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৬ ০৭:৪৯
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বিমানের ককপিটে বুধবার সকালে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন দুই পাইলট। অভিযোগ, ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে ধারালো অস্ত্রের কোপ মারেন সহকারী পাইলট। কিছু ক্ষণের জন্য বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। পরে অন্য পাইলটেরা হস্তক্ষেপ করেন এবং পরিস্থিতি সামাল দেন। বিমানটিকে সৌদি আরবে অবতরণ করানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিমানটি হাইজ্যাক করার চেষ্টা হয়েছিল। একে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলে দাবি করেছে ইজ়রায়েল। হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। কেন এই হামলা, কী উদ্দেশ্য ছিল তাঁর, শীঘ্রই তা স্পষ্ট হবে বলে তদন্তকারীরা আশাবাদী। তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে?

আজ এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা। কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়েছিল। র‌্যাঙ্কিংয়ে আগে থাকার সুবাদে সেমিফাইনালে উঠেছে ভারত। বৃহস্পতিবার জিতলেই পদক নিশ্চিত হয়ে যাবে। তবে শ্রেয়স আয়ারদের লক্ষ্য সোনা। সকাল ১০টা থেকে ম্যাচ শুরু। দেখা যাবে সোনি নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল এবং সোনি লিভ অ্যাপে।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে গত সপ্তাহে টানা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। কিন্তু চলতি সপ্তাহ থেকে বৃষ্টির দাপট অনেকটাই কম। বর্ষার মেঘ কাটিয়ে শরতের আভাস দিচ্ছে নীল আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে ঝড়বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। দু’একটি জায়গায় কয়েক পশলা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে। বৃষ্টি কমে যাওয়ায় গরম কিছুটা বাড়তে পারে।

Dubai Asian Games

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy