Advertisement
E-Paper

বাড়ছে মৃত্যু, নেপালের পরিস্থিতি। রাখিবন্ধন কর্মসূচিতে মুখ্যমন্ত্রী। টিএমসিপির প্রতিষ্ঠাদিবস। সাইনবোর্ড। আবহাওয়া। আজ নজরে কী কী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, পশ্চিমবঙ্গ থেকে নেপালে যাওয়া ৩২ জন পর্যটকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। কলকাতায় তিনটি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৬ ০৭:৪৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

নেপালে হড়পা বানের পরে কেটে গিয়েছে প্রায় ৪৮ ঘণ্টা। এ রাজ্য থেকে নেপালে বেড়াতে যাওয়া পর্যটকদের সঙ্গে এখনও যোগাযোগ করতে পারছে না পরিবার। ক্রমে তাদের উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, পশ্চিমবঙ্গ থেকে নেপালে যাওয়া ৩২ জন পর্যটকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এখনও পর্যন্ত পাওয়া পরিসংখ্যানে নেপালে মৃতের সংখ্যা ২৮৯।

শুক্রবার কলকাতায় তিনটি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সকাল ১০টায় ভবানীপুরে অন্নপূর্ণা যাত্রায় যোগ দেবেন তিনি। এর পর নজরুল মঞ্চে আয়োজিত রাখিবন্ধন কর্মসূচিতে শামিল হবেন। পাশাপাশি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে রাখিবন্ধন কর্মসূচিতেও উপস্থিত থাকবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি ঘিরে সবচেয়ে বেশি সজাগ পুলিশ প্রশাসন।

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে গিয়ে তৃণমূলের সাইনবোর্ড খুলে দিয়েছে কলকাতা পুরসভা। তাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে অভিষেক অনুগামীদের ধস্তাধস্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে উত্তপ্ত ছিল গোটা এলাকা। অভিষেক পুলিশের আচরণের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এবং ব্যক্তিগত সম্পত্তিতে জোর করে হস্তক্ষেপ, অনধিকার প্রবেশের অভিযোগ তুলেছেন। কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণও করা হয়েছে। শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

২১ জুলাইয়ের পুনরাবৃত্তি হতে চলেছে আজ। সে দিন যেমন দুই তৃণমূলের সভা ঘিরে তুঙ্গে ছিল রাজনৈতিক তৎপরতা, তেমনই আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করবে দুই শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী কালীঘাট শিবির সভা করবে তারামণ্ডলের সামনের রাস্তায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী শিবিরের ছাত্রদের জমায়েত রানি রাসমণি রোডে। গত কয়েক দশক ধরেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ হত মেয়ো রোডে। কর্মসূচি এ বারও সেখানেই করার অনুমতি চায় দু’পক্ষ। না-মেলায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। কোর্টের অনুমতিতেই সংশ্লিষ্ট দুই জায়গায় আজ সভা করবে তৃণমূলের দুই শিবির।

সাগরে আবার তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও।

News of the Day Nepal Raksha bandhan Jadavpur University Annapurna Bhandar Scheme Abhishek Banerjee TMC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy