শরীর ভারী হয়ে যাচ্ছে। কিন্তু জিমের টাকা গোনার মতো আর্থিক সামথ্য নেই? বাড়িতে একটা ট্রেড মিলও কেনাও সম্ভব হচ্ছে না? কিন্তু তাই বলে তো আর শরীরচর্চা বন্ধ রাখা যায় না। কোনও রকম যন্ত্র সামগ্রী ছাড়াই শরীর চর্চার উপায় দেখালেন এক তরুণী। আর তরুণীর দেখানো সেই উপায়েই মজে আছে নেট দুনিয়া।
কী করেছেন ওই তরুণী? ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, রান্নার ঘরের মেঝেতে তরলসাবান ও সাবান গোলা জল ফেললেন ওই তরুণী। তার পর মেঝের দু’পাশে থাকা জিনিস শক্ত করে ধরে ট্রেডমিলে দৌঁড়ানোর ঢঙে শুরু করলেন ছুট। মেঝেতে সাবান গোলা জলের উপর দিব্যি দৌঁড়াচ্ছে সে। দেখে মনে হচ্ছে, সত্যি সত্যিই ট্রেডমিলে দৌঁড়াচ্ছে।
এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ কমেন্ট করেছেন এই পদ্ধতিতে ট্রেডমিল করা নিয়ে। এই ভিডিয়ো আপলোড করে ওই তরুণী লিখেছেন, ‘জিমের মেম্বারশিপ আমি বইতে পারব না। তাই এই পদ্ধতি ব্যবহার করছি।’
আরও পড়ুন: বাচ্চা মেয়ের ‘সিগন্যাল’ পেলেই আক্রমণ করতে ছুটে যায় এই পাখি
দেখুন সেই ভিডিয়ো-
I cant afford a gym membership so 😂 pic.twitter.com/uyteBC6s5m
— Dej301 💜 (@_dlew32) April 29, 2019
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার রাস্তায় মিলল তিন-চোখো সাপ