Advertisement
E-Paper

দাদার জিও-কে টেক্কা দিতে আনলিমিটেড ডেটা নিয়ে নেমে পড়লেন ভাই

প্রিপেড গ্রাহকদের জন্য এ যাবত্ কালে অন্যতম আকর্ষণীয় অফার দিচ্ছে বলে দাবি করছে আরকম। কী সেই অফার? আরকম তাদের অফিসিয়াল টুইটার পেজে জানিয়েছে, এক জোড়া জুতোর দামের থেকেও সস্তা প্ল্যান নিয়ে আসছে রিলায়্যান্স মোবাইল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৭ ১৮:৩০
ধামাকা অফার আরকমের।

ধামাকা অফার আরকমের।

অম্বানী বনাম অম্বানী। এ বার মুকেশের জিও-কে টেক্কা দিতে ডেটা অফারের দৌড়ে নামল অনিলের রিলায়্যান্স কমিউনিকেশন। প্রিপেড গ্রাহকদের জন্য এ যাবত্ কালে অন্যতম আকর্ষণীয় অফার দিচ্ছে বলে দাবি করছে আরকম। কী সেই অফার?

আরও পড়ুন- রাখি বন্ধনে আনলিমিটেড ভয়েস কল বিএসএনএল-এ

আরকম তাদের অফিসিয়াল টুইটার পেজে জানিয়েছে, এক জোড়া জুতোর দামের থেকেও সস্তা প্ল্যান নিয়ে আসছে রিলায়্যান্স মোবাইল। মাসিক ২৯৯ টাকা দিয়ে শুরু। পাশাপাশি আরও একটি অফার দিচ্ছে আরকম। নাম রোজানা অফার। ১৯৩ টাকার এই প্ল্যান। ২৮ দিনের সময়সীমা সহ এই অফারে থাকবে প্রতি দিন এক জিবি করে ডেটা এবং ৩০ মিনিট আনলিমিটেড কল করার সুবিধা।

আরও পড়ুন- রিলায়্যান্স জিও-কে টেলিকম ব্যবসা বিক্রি করতে চলেছে টাটা?

জিও-র দৌলতে ভারতের বাজারে এক ধাক্কায় নেমে গিয়েছে ৪জি ডেটার দাম। জিও-র সঙ্গে পাল্লা দিতে দেশের প্রথম সারি টেলিকম সংস্থারাও ডেটার দর কমাতে পিছু পা হয়নি। এ বার সে দিকেই সন্তর্পনে পা বাড়ালেন ‘ছোটা অম্বানী’।

Reliance Jio Jio Mobile Data Plans Tariff Plan Mukesh Ambani Anil Ambani রিলায়্যান্স জিও আরকম

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy