Advertisement
E-Paper

অবশেষে সংশোধিত কাউন্সেলিং সূচি প্রকাশ করল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, দু’টি পর্যায় চলবে কাউন্সেলিং

বোর্ড জানিয়েছিল, শীঘ্রই সংশোধিত বিকেন্দ্রীভূত কাউন্সেলিং বিজ্ঞপ্তি ও সংশোধিত কাউন্সেলিং সূচি বোর্ডের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সেই সূচিই ৩ সেপ্টেম্বর প্রকাশ করল বোর্ড।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি) ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসি কোর্সে ভর্তির জন্য বিকেন্দ্রীভূত ই-কাউন্সিলিং-এর সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে। নতুন এই সূচি অনুযায়ী প্রক্রিয়াটি দু’টি ধাপে সম্পন্ন হবে।

১। প্রথম পর্যায়

আসন সংক্রান্ত তথ্য প্রকাশ: ৬ সেপ্টেম্বর সন্ধে ৭টায় শূন্য আসনের তালিকা প্রকাশ হবে। নিবন্ধন ও পছন্দ নির্ধারণ: ৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত রেজিস্ট্রেশন, ফি প্রদান ও চয়েস ফিলিং করা যাবে।

প্রথম রাউন্ড

১০ সেপ্টেম্বর সকাল ১০টায় মেধাতালিকা ও আসনবণ্টন তালিকা প্রকাশ করা হবে। আসন গ্রহণের ফি দিয়ে ১০ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে সাময়িক ভাবে ভর্তি নেওয়া হবে। এর পর ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে ১২ সেপ্টেম্বর বিকেল ৬টার মধ্যে প্রতিষ্ঠানে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করাতে হবে। এই সময়ের মধ্যেই ভর্তি নিশ্চিত করা বা বাতিল করা যাবে।

দ্বিতীয় রাউন্ড

১৩ সেপ্টেম্বর বিকেল ৫টা নাগাদ নতুন আসনবণ্টন তালিকা প্রকাশ করা হবে। ফি জমা দিয়ে ১৪ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত সাময়িক ভর্তি হওয়া যাবে এবং ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টে পর্যন্ত সরাসরি প্রতিষ্ঠানে গিয়ে নথিপত্র যাচাই করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টের মধ্যে ভর্তি বাতিল নিশ্চিত করতে হবে।

২। দ্বিতীয় পর্যায়

আসন সংক্রান্ত তথ্য প্রকাশ: ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টায় ফাঁকা আসনের তালিকা প্রকাশ করা হবে।

নিবন্ধন ও পছন্দ নির্ধারণ: ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ১৮ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত রেজিস্ট্রেশন ও চয়েস ফিলিং সম্পন্ন করতে হবে।

প্রথম রাউন্ড

২০ সেপ্টেম্বর সকাল ১০টায় আসনবণ্টন তালিকা প্রকাশিত হবে। ২০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সাময়িক ভর্তির ফি দেওয়া যাবে। এর পর ২০ সেপ্টেম্বর দুপুর ২টো থেকে ২২ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি নথিপত্র যাচাই করানো যাবে।

দ্বিতীয় রাউন্ড

২৩ সেপ্টেম্বর বিকেল ৪টে নাগাদ আসনবণ্টন তালিকা প্রকাশিত হবে। ২৩ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে ২৪ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত ফি দেওয়া যাবে এবং ২৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২৫ সেপ্টেম্বর বিকেল ৬টা পর্যন্ত প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।

উল্লেখ্য, প্রথমে বোর্ডের তরফে জানানো হয়েছিল, রাজ্যে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ও ফার্মাসি কোর্সে যে সব পড়ুয়া ইতিমধ্যেই কাউন্সেলিংয়ের মাধ্যমে কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গিয়েছেন, তাঁরা আর বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে যোগদানের সুযোগ পাবেন না।

এই সিদ্ধান্ত ঘিরেই পড়ুয়াদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তাঁদের একাংশের অভিযোগ ছিল, এর ফলে মেধার যথাযথ মূল্যায়ন হচ্ছে না। পড়ুয়া ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের অভিযোগের পর বিষয়টিতে হস্তক্ষেপ করে উচ্চশিক্ষা দফতর। শেষ পর্যন্ত আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শীঘ্রই সংশোধিত বিকেন্দ্রীভূত কাউন্সেলিং বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে বোর্ড জানিয়েছিল। একই সঙ্গে সংশোধিত কাউন্সেলিং সূচিও বোর্ডের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সেই সূচিই ৩ সেপ্টেম্বর প্রকাশ করল বোর্ড।

WBJEEB

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy