Advertisement
E-Paper

অজয়ের প্রযোজনায় র‌্যামসে ব্রাদার্স

‘পুরানি হাভেলি’, ‘বীরানা’, ‘পুরানা মন্দির’ ছবি খ্যাত র‌্যামসে ব্রাদার্সের বায়োপিক প্রযোজনা করবেন অজয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৯ ০০:০৯
অজয়

অজয়

মূলত অ্যাকশন-থ্রিলার জ়ঁরের ছবিতেই দেখা যায় অজয় দেবগণকে। সম্প্রতি ‘দে দে পেয়ার দে’র মতো কমেডি ছবিতেও তিনি হিট। এ বার প্রযোজক হিসেবে তিনি বেছে নিতে চলেছেন বায়োপিক। তবে সেখানেও টুইস্ট। ‘পুরানি হাভেলি’, ‘বীরানা’, ‘পুরানা মন্দির’ ছবি খ্যাত র‌্যামসে ব্রাদার্সের বায়োপিক প্রযোজনা করবেন অজয়। তাঁর সহ-প্রযোজক হিসেবে থাকছেন প্রীতি সিংহ। ছবির চিত্রনাট্য লিখছেন রীতেশ শাহ। ভারতীয় সিনেমায় ভৌতিক দুনিয়ার উপস্থাপনা খুব সহজ ছিল না। কয়েক প্রজন্ম ধরে র‌্যামসে ব্রাদার্সের লড়াইয়ের সেই গল্পই এ বার সামনে আসবে। তবে ছবির আকারে না ওয়েব সিরিজ় হিসেবে মুক্তি পাবে, তা এখনও স্থির হয়নি।

Ramsay Brothers Biopic Ajay Devgn

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy