Advertisement
E-Paper

৯০ কিলো ওজনের নতুন আমির খান

ওজন প্রায় ৯০ কিলো। কাঁচাপাকা চুল-দাড়িতে ‘মিস্টার পারফেকসনিস্ট’কে চেনা দায়! আসন্ন ছবি ‘দঙ্গল’-এ কুস্তিগির মহাবীর সিংগ ফোগাটের চরিত্রে অভিনয় করছেন আমির খান। আর সে কারণেই তাঁর এই ‘পরিবর্তন’। আমিরের দুই মেয়ের চরিত্রে অভিনয় করবেন মুম্বই নিবাসী টেলিভিশন তারকা ফাতিমা শেখ ও রাজধানী শহরের এক ব্যালে ডান্সার সানিয়া মালহোত্র।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মে ২০১৫ ০০:০১

ওজন প্রায় ৯০ কিলো। কাঁচাপাকা চুল-দাড়িতে ‘মিস্টার পারফেকসনিস্ট’কে চেনা দায়! আসন্ন ছবি ‘দঙ্গল’-এ কুস্তিগির মহাবীর সিংগ ফোগাটের চরিত্রে অভিনয় করছেন আমির খান। আর সে কারণেই তাঁর এই ‘পরিবর্তন’।

আমিরের দুই মেয়ের চরিত্রে অভিনয় করবেন মুম্বই নিবাসী টেলিভিশন তারকা ফাতিমা শেখ ও রাজধানী শহরের এক ব্যালে ডান্সার সানিয়া মালহোত্র। দু’জনেরই কুস্তির প্রশিক্ষণ চলছে বলে জানিয়েছেন আমির। তাঁর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ‘মার্ডার’খ্যাত মল্লিকা শেরাওয়াতকে। ছবির কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার কথায়, “অন্যান্য অনেকের সঙ্গে মল্লিকাও এই চরিত্রের জন্য অডিশন দেন। হরিয়ানার বাসিন্দা বলে তাঁর উচ্চারণ খুবই স্বতস্ফূর্ত ছিল। ফলে অন্যদের তুলনায় বেশি নম্বর পান তিনি।” সূত্রের খবর, রীতিমতো সালওয়ার-কুর্তা পরে অডিশনে গিয়েছিলেন ‘সেক্স-বম্ব’ মল্লিকা।

‘দঙ্গল’— অর্থাত্ কাদার মধ্যে কুস্তি, হরিয়ানার নিজস্ব এক ধরনের খেলা। হরিয়ানায় ভিওয়ানি জেলার এক অখ্যাত গ্রাম বলালিতে কয়েক ঘর বাসিন্দাদের মধ্যে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকেন মহাবীর। হিন্দু জাঠ পরিবারের মর্যাদার কথা না ভেবেই দুই মেয়েকে খুব ছোট বয়স থেকেই কুস্তির প্রশিক্ষণ দিয়েছিলেন বাবা। এ বার মহাবীরের রোজনামচা আমিরের স্ক্রিন প্রেজেন্সে জীবন্ত হয়ে উঠবে।

Aamir Khan Mallika Sherawat Mahavir Singh Geeta Phogat wrestler

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy