Advertisement
E-Paper

জসলিনের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনুপ জালোটা

অনুপ জালোটা বললেন, তাঁর সঙ্গে জসলিনের সম্পর্ক ছিল একেবারে অন্যরকম।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ১৫:৫৭
ভজন সম্রাট অনুপ জালোটা এবং জসলিন।

ভজন সম্রাট অনুপ জালোটা এবং জসলিন।

জসলিন মাথারুর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে আবার শিরোনামে সংগীত শিল্পী অনুপ জালোটা। নিজের থেকে অর্ধেকেরও কম বয়সের বান্ধবীকে নিয়ে বিগ বসের ঘরে গিয়ে প্রথম দিন থেকেই লাইমলাইটে ৬৫ বছরের অনুপ জালোটা। এ বার জসলিনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনুপ। দাবি করলেন, জসলিনের সঙ্গে কোনও শারীরিক সম্পর্কই ছিল না তাঁর।

প্রথম দিন থেকেই জসলিনের সঙ্গে সম্পর্ক নিয়ে তাঁদের ট্রোলড হতে হয়েছে এই গায়ককে। শুধু বিগ বসের ঘরের বাইরেই নয়, একে অপরের প্রতি তাঁদের অত্যধিক যত্নশীলতাও অন্যদের কটাক্ষের কারণ হয়ে উঠেছে। বাদও পড়েছেন তাঁরা সলমন খানের বিগ বস হাউস থেকে।

জসলিনের সঙ্গে সম্পর্ক কেমন ছিল? অনুপের দাবি, ‘‘আমাদের সম্পর্ক ভালবাসার ঊর্ধ্বে। আমাদের মধ্যে কখনও কোনও শারীরিক সম্পর্ক ছিল না। জসলিনের সঙ্গে আমার সম্পর্ক ছিল একেবারেই পবিত্র। সম্পর্ক ছিল শুধু মাত্র সঙ্গীতকে ঘিরেই। কোনও রকম শারীরিক সম্পর্কই ছিল না।’’ অনুপ জানান, কিছু দিন তাঁরা বিগ বস হাউসে একসঙ্গে কাটিয়েছেন। অসম্ভব ভাল একটা সময় কাটিয়েছেন। কথা বলেছেন।এর কোনও তুলনাই হয় না।

আরও পড়ুন: করবা চৌথে ক্যানসারে আক্রান্ত স্ত্রীর জন্য কী করলেন আয়ুষ্মান খুরানা?

একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন অনুপ। তাঁর কথায়, ‘‘আমাদের বন্ধন আরও দৃঢ় হয়েছে।’’

আরও পড়ুন: সামনেই বিয়ে, কিন্তু এখনও এই বিষয়গুলিতে তীব্র অমিল দীপিকা-রণবীরের!​

এর আগে যদিও মডেল আনীশা সিংহ দাবি করেছিলেন, ‘‘একবার তাঁরা একে অপরের উপর চিৎকার করছিল। তাঁদের এরকম ভাবে আগে কখনও দেখিনি। কারণ, জসলিন দাবি করছিল, ও অন্তঃসত্ত্বা। আর অনুপের অসাবধানতাই নাকি এর জন্য দায়ী। এ কথা শোনার পর মারাত্মক রেগে যায় অনুপ। দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখন অনুপ আমাকে চলে যেতে বলে। তার পর ওর সঙ্গে কথা হয়নি। দু-তিন দিন পর অনুপের সঙ্গে দেখা হয়েছিল। পরে আমি শুনেছিলাম জসলিন গর্ভপাত করিয়েছিল।’’

আরও পড়ুন: ৬৫ বছরের অনুপ জালোটার ২৮ বছরের গার্লফ্রেন্ডকে চেনেন?

সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে এ বার অনুপ বললেন, সলমনের সঙ্গে কাজ করে তাঁর অত্যন্ত ভাল লেগেছে। তবে হাউসের সঙ্গে নির্দিষ্ট দিনের চুক্তি থাকাতেই তিনি বেরিয়ে গিয়েছেন, এ খবরও নস্যাৎ করেন তিনি। এর পরই তাঁকে প্রশ্ন করা হয় জসলিন মাথারুর প্রসঙ্গে, তখনই তিনি বলেন, জসলিনের সঙ্গে তাঁর সম্পর্ক একেবারে পবিত্র, অতুলনীয়, সারা জীবনের। কোনও রকম শারীরিক সম্পর্কই তাঁদের মধ্যে কখনও ছিল না।

রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা - বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।

Bollywood Television Music Anup Jalota Jasleen Matharu Big Boss 12 Big Boss Season 12

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy