‘রক অন’ অভিনেতা পূরব কোহালি বাবা হলেন। বলিউডে এল নতুন ‘স্টার কিড’। একরত্তি সন্তানকে বুকে আগলে একটি ছবিও পোস্ট করেছেন পূরব। আর তাতেই মন মজেছে নেটিজেনদের।
গত ২৬ জানুয়ারি জন্মেছে এই খুদে। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন পূরব। পোস্টে পূরব লিখেছেন ‘বলস অব হেয়ার ফাজিং আপ টুগেদার’।
তার পরই লিখেছেন ওশিয়ান নূর। ছেলের নাম ওশিয়ান রেখেছেন পূরব, এমনটাই বলছে বলি সূত্র। এ পর ছেলের জন্মের তারিখও লিখেছেন অভিনেতা।
Balls of hair fuzzing up together. Hello #OsianNur #MySon 26/01/2019
বরাবরই ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতেই পছন্দ করেন পূরব। কিন্তু এ বার সবচেয়ে আনন্দের খবরটা ভাগ করে নিলেন তিনি। তবে এটি তাঁর দ্বিতীয় সন্তান।
আরও পড়ুন: বলিউডের এই স্টার সিসও আসতে চলেছেন রুপোলি পর্দা মাতাতে
দীর্ঘদিন লিভ ইন রিলেশনশিপে ছিলেন বান্ধবী লুসি প্যাটনের সঙ্গে।ইনায়া এমিলিয়া নামে একটি ছোট্ট মেয়েও রয়েছে তাঁদের।
আরও পড়ুন: সবচেয়ে বেশি রেডিয়েশন রেডমির ফোনে, ওয়ান প্লাস-স্যামসাংরা কোথায় জানেন?
পূরব ও লুসির বাড়ির আত্মীয়স্বজন এ সম্পর্ক নিয়ে কোনও রকম আপত্তি না করলেও লিভ-ইন সম্পর্কের পর সন্তান জন্মানো নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন অভিনেতা। যদিও ২০১৮ সালে একেবারে ছোট একটা অনুষ্ঠানে লুসিকে বিয়ে করেন তিনি। প্রথম বার ব্যক্তিগত কোনও খবর ইনস্টাগ্রামে শেয়ার করলেন অভিনেতা।