Advertisement
E-Paper

অসুস্থ অর্জুন, এমআরআই হল অভিনেতার

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অর্জুন। সেখানে দেখা যাচ্ছে তাঁর এমআরআই চলছে। ক্যাপশনে অর্জুন লিখেছেন, ‘ব্যাড টাইমিং…।’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৫১
অর্জুন রামপাল। ছবি: অর্জুনের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

অর্জুন রামপাল। ছবি: অর্জুনের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

অসুস্থ বলিউড অভিনেতা অর্জুন রামপাল। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সদ্য এমআরআই হয়েছে তাঁর। এই অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন অভিনেতা।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অর্জুন। সেখানে দেখা যাচ্ছে তাঁর এমআরআই চলছে। ক্যাপশনে অর্জুন লিখেছেন, ‘ব্যাড টাইমিং…।’

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে অর্জুনের নতুন ছবি ‘পল্টন’। জেপি দত্ত পরিচালিত এই ছবিরই প্রোমোশনে ব্যস্ত ছিলেন অর্জুন। দিন কয়েক আগে এই ছবির সাফল্যের জন্য প্রার্থনা করতে অমৃতসর মন্দিরেও গিয়েছিলেন তিনি। জ্যাকি শ্রফ, ঈশা গুপ্তার মতো শিল্পীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অর্জুন। কিন্তু হঠাত্ করে কী ভাবে লিগামেন্ট ছিঁড়ে গেল তা স্পষ্ট করেননি অভিনেতা। অনুরাগীরা অর্জুনের সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছেন।

আরও পড়ুন, শেষ হতে চলেছে ‘কুসুম দোলা’, এ বার কী করবেন ঋষি?

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

Arjun Rampal অর্জুন রামপাল Bollywood Celebrities Video Instagram

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy