Advertisement
E-Paper

কর্ণের শোয়ে এ বার কার্তিক, সারা নিয়ে প্রশ্ন উঠতেই বললেন...

কর্ণ প্রশ্ন করেছিলেন, জাহ্নবী কপূর নাকি সারা আলি খান, কার ভবিষ্যত্ বেশি উজ্জ্বল?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০৯
সারা এবং কার্তিক।

সারা এবং কার্তিক।

কর্ণ জোহরের শো ‘কফি উইথ কর্ণ’-তে দিয়ে প্রথম সারা আলি খান প্রকাশ্যে জানিয়েছিলেন, কার্তিক আরিয়ানের সঙ্গে ডেট করতে চান। লাজুক হেসে সে সময় এ প্রসঙ্গ এড়িয়ে গিয়েছিলেন কার্তিক। কর্ণর শো-এ সদ্য অতিথি হিসেবে হাজির হয়েছিলেন নায়ক। এ বার তাঁর পালা। সারাকে নিয়ে প্রকাশ্যে কী বললেন নায়ক?

কর্ণ প্রশ্ন করেছিলেন, জাহ্নবী কপূর নাকি সারা আলি খান, কার ভবিষ্যত্ বেশি উজ্জ্বল? হাসতে হাসতে কার্তিক বলেন, “আপনি আমার উত্তর জানেন। আমি তো সারার নামই বলব…।” সারার কথাই কেন বললেন তা অবশ্য ব্যখ্যা করেননি তিনি। কিন্তু সারার ড্রেসিং স্টাইলও যে তাঁর পছন্দ তাও প্রকাশ্যে জানিয়েছেন।

কৃতি শ্যাননকে নিয়ে কর্ণের শো-এ গিয়েছিলেন কার্তিক। ‘লুকা ছুপি’ তাঁদের আসন্ন ছবি। তার প্রচারেই গিয়েছিলেন তারকারা। কিন্তু সারা-কার্তিকের ব্যক্তিগত কেমিস্ট্রির কি ভবিষ্যত্ রয়েছে? এই প্রশ্ন সযত্নে এড়িয়ে গিয়েছেন নায়ক।

আরও পড়ুন, ‘চুপ… ওরা দেখছে’, রোহমানকে প্রকাশ্যে কেন বললেন সুস্মিতা?

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

Kartik Aaryan Sara Ali Khan Bollywood Celebrities Star Kid সারা আলি খান

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy