Advertisement
E-Paper

সোশ্যাল মিডিয়ায় সলমনের ছবিতে কেন কমেন্ট করেন না ক্যাটরিনা?

আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’-এর মাধ্যমে দীর্ঘদিন পরে অনস্ক্রিন ফিরছেন সলমন-ক্যাটরিনা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মে ২০১৯ ১৭:৪৬
সলমন এবং ক্যাটরিনা।

সলমন এবং ক্যাটরিনা।

সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যা দু’কোটি ২০ লক্ষ টাকা। লাইক, কমেন্ট করেন অন্যের ছবিতে। কিন্তু ব্যতিক্রম সলমন খান। আজ পর্যন্ত সলমনের কোনও ছবিতে লাইক বা কমেন্ট করতে দেখা যায়নি তাঁকে। তিনি অর্থাত্ ক্যাটরিনা কইফ। কিন্তু বলি মহলের বহু তারকার ছবিতে লাইক বা কমেন্ট করলেও সেই তালিকা থেকে সল্লু মিঞা বাদ পড়লেন কেন? সদ্য প্রকাশ্যে তা শেয়ার করলেন ক্যাটরিনা।

ক্যাটরিনার কথায়, ‘‘এটা আমি ইচ্ছে করে করিনি। তবে এখন যখন জানতে পারলাম, মনে রাখব।’’

আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’-এর মাধ্যমে দীর্ঘদিন পরে অনস্ক্রিন ফিরছেন সলমন-ক্যাটরিনা। এক সময় অফস্ক্রিনে এই জুটির সম্পর্কের জল্পনা ছিল ইন্ডাস্ট্রিতে। প্রথমে ক্যাটরিনার চরিত্রের জন্য প্রিয়ঙ্কা চোপড়ার কথা ভেবেছিলেন সলমন। অনেকেই ভেবেছিলেন, এই ছবির মাধ্যমেই বলিউডে কামব্যাক করবেন প্রিয়ঙ্কা। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে এই প্রজেক্ট থেকে সরে যান প্রিয়ঙ্কা। সে নিয়ে দুই তারকার মধ্যে মনোমালিন্য তৈরি হলেও পরে তা মিটে যায় বলেই মনে করেন বলি মহলের একটা বড় অংশ। এ ছাড়াও দিশা পটানি এবং তব্বুর অভিনয়েও সমৃদ্ধ ছবিটি।

দেখুন, বিনোদনের নানা কুইজ

একটি কোরিয়ান ছবির রিমেক ‘ভারত’। যেখানে একজন সাধারণ মানুষের জীবন, জার্নির মধ্যে দিয়ে দেখানো হবে ভারতের ইতিহাস। এ ছবির প্রসঙ্গে প্রযোজক অতুল অগ্নিহোত্রী বলেছেন, ‘‘একটা দেশ এবং একটা মানুষের জার্নি রয়েছে এখানে। আমাদের কাছে অনুপ্রেরণার মতো।’’

আরও পড়ুন, যমজ সন্তানের প্রথম ছবি প্রকাশ করলেন সম্রাট-ময়না

(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)

Katrina Kaif Salman Khan Bollywood Celebrities ক্যাটরিনা কইফ সলমন খান Hindi Film Upcoming Movies

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy