Advertisement
E-Paper

স্ত্রীর সাক্ষাৎকার নিতে চান অনুপম

প্রশ্নকর্তা হিসাবে অনেককেই প্রশ্নবাণে জর্জরিত করেছেন তিনি। এ বার নিজের সেই কায়দায় ঘরণীকেও বিঁধতে চান অনুপম খের। তাঁর টিভি-শো ‘কুছ ভি হো সকতা হ্যায়’-এর এই সিজনে অনিল কপূর, প্রিয়ঙ্কা চোপড়া, কাজল, মাধুরী দীক্ষিত নেনে, সুরেশ রায়না, গুলজার, ঋষি কপূর, তব্বু, মনোজ বাজপেয়ী, ইরফান খান, ওয়াহিদা রহমান, আশা পরেখ, পরেশ রাওয়াল, বোমান ইরানি, সানিয়া মির্জা, সোনু নিগম প্রমুখের সাক্ষাত্কার নেবেন অনুপম।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৫ ০০:০০

প্রশ্নকর্তা হিসাবে অনেককেই প্রশ্নবাণে জর্জরিত করেছেন তিনি। এ বার নিজের সেই কায়দায় ঘরণীকেও বিঁধতে চান অনুপম খের। তাঁর টিভি-শো ‘কুছ ভি হো সকতা হ্যায়’-এর এই সিজনে অনিল কপূর, প্রিয়ঙ্কা চোপড়া, কাজল, মাধুরী দীক্ষিত নেনে, সুরেশ রায়না, গুলজার, ঋষি কপূর, তব্বু, মনোজ বাজপেয়ী, ইরফান খান, ওয়াহিদা রহমান, আশা পরেখ, পরেশ রাওয়াল, বোমান ইরানি, সানিয়া মির্জা, সোনু নিগম প্রমুখের সাক্ষাত্কার নেবেন অনুপম। এঁদের সম্পর্কে নানা অজানা কথা উঠে আসবে সাক্ষাৎকারে। অনুপমের ইচ্ছে, স্ত্রী কিরণ খেরও আসুন তাঁর শো-তে। শুধু কিরণই নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিজের শোতে আনার ইচ্ছে রয়েছে অনুপমের। তবে পুরোটাই যে প্রধানমন্ত্রীর কর্মসূচির উপর নির্ভর করছে, জানিয়ে রেখেছেন সে কথাও।

Anupam Kher Kirron Kher Kucch Bhi Ho Sakta Hai Kajol Priyanka Chopra Madhuri Dixit-Nene Suresh Raina Gulzar Manoj Bajpai Asha Parekh Narendra Modi Sonu Nigam Sania Mirza

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy