Advertisement
E-Paper

শুধুমাত্র নৃত্যশিল্পী হয়েই থাকতে চান না লরেন

মার্কিন অভিনেত্রী লরেন গটলিব পরিচিত তাঁর নাচের জন্যই। ‘এ বি সি ডি’তে নাচের মুদ্রাই তাঁকে জনপ্রিয় করেছিল। তবে এ বার সেই ইমেজ থেকে বেরিয়ে আসতে চান তিনি। লরেন নাচ নির্ভর ছবির বাইরে মূল ধারার বলিউডি ছবি অর্থাৎ অ্যাকশন এবং রোমান্সেও নিজের ভিত শক্ত করে নিতে চান।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৫ ০০:০০

মার্কিন অভিনেত্রী লরেন গটলিব পরিচিত তাঁর নাচের জন্যই। ‘এ বি সি ডি’তে নাচের মুদ্রাই তাঁকে জনপ্রিয় করেছিল। তবে এ বার সেই ইমেজ থেকে বেরিয়ে আসতে চান তিনি। লরেন নাচ নির্ভর ছবির বাইরে মূল ধারার বলিউডি ছবি অর্থাৎ অ্যাকশন এবং রোমান্সেও নিজের ভিত শক্ত করে নিতে চান। ২৭ বছরের লরেনের বলিউড-যাত্রা শুরু পরিচালক রেমো ডি’সুজার ‘এনিবডি ক্যান ডান্স’দিয়ে। এর পরে বরুণ ধবন অভিনীত ‘এ বি সি ডি ২’ এবং জ্যাকি ভাগনানির বিপরীতে ‘ওয়েলকাম টু করাচি’-তেও অভিনয় করেছেন তিনি। ‘এ বি সি ডি-গার্ল’ হয়ে ওঠার আগে ডান্স রিয়্যালিটি শো ‘ঝলক দিখলা যা’-য় ডান্স গুরু হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন লরেন। তবে এখন এই ভাবমূর্তি থেকে ছুটি নিয়ে নিজেকে অন্য ভূমিকায় দেখতে চাইছেন ভিনদেশী মেয়েটি। এ দেশে যখন তিনি প্রথম এসেছিলেন, তখন এখানকার ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যের কিছুই জানতেন না। ফলে বলিউডে তাঁর যাত্রাটাই ছিল শূন্য থেকে শুরু। লরেনের নিজের কথায়, কঠোর পরিশ্রমে তিনি নিজের দাঁড়াবার জায়গা তৈরি করেছেন। এখন সেখান থেকে এগিয়ে যেতে চান

Lauren Gottlieb ABCD 2 Remo D'Souza Jhalak Dikhhla Jaa

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy