Advertisement
E-Paper

ছোট পর্দায় নেতাজি

শোনা যাচ্ছে, নেতাজির চরিত্র করতে চলেছেন সাহেব ভট্টাচার্য। নেতাজি বড় প্রজেক্ট। সুতরাং সাহেব যদি অভিনয় করেন, সেটা তাঁর জন্যও একটা চ্যালেঞ্জিং প্রক্রিয়া হতে চলেছে। ধারাবাহিকটির প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস।

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ০০:০০
সাহেব

সাহেব

অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, ছোট পর্দায় নেতাজিকে নিয়ে মেগা সিরিয়াল আসছে। এখন পিরিয়ড পিসের যুগ। গতানুগতিক পারিবারিক ডেলি সোপের বাইরে ইতিহাস, আধ্যাত্মিকতা এব‌ং সাহিত্য নির্ভর শো নিয়ে আসার দিকে ঝোঁক বাড়ছে ধারাবাহিকের নির্মাতাদের। সেই ট্রেন্ড মেনেই নেতাজি করার পরিকল্পনা। এমনিতেও ঘটনাবহুল নেতাজির জীবন। তা ছাড়া স্বাধীনতা সংগ্রাম নিয়ে সে ভাবে কখনও ধারাবাহিক হয়নি বাংলা টেলিভিশনে। শোনা যাচ্ছে, নেতাজির চরিত্র করতে চলেছেন সাহেব ভট্টাচার্য। নেতাজি বড় প্রজেক্ট। সুতরাং সাহেব যদি অভিনয় করেন, সেটা তাঁর জন্যও একটা চ্যালেঞ্জিং প্রক্রিয়া হতে চলেছে। ধারাবাহিকটির প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস। এই প্রজেক্ট নিয়ে প্রযোজক থেকে চ্যানেল কেউই এই মুহূর্তে মুখ খুলতে রাজি নয়। সূত্রের খবর, নেতাজির ছোটবেলা থেকে তাঁর জীবনের পুরো যাত্রাটাই দেখানো হবে ধারাবাহিকে। ছোট বয়সের সুভাষের মায়ের চরিত্রে রয়েছেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়।

Television Mega Serial Subhas Chandra Bose Netaji

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy