Advertisement
E-Paper

পাতে পড়ার অপেক্ষা, মুক্তি পেল ‘পোস্ত’র পোস্টার

এ বারের গরমের ছুটিতেই বাঙালির পাতে পড়বে ‘পোস্ত’। সৌজন্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। সম্প্রতি মুক্তি পেল তাঁদের নতুন ছবির পোস্টার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ১২:০৯
‘পোস্ত’র পোস্টার। ছবি: টুইটারের সৌজন্যে।

‘পোস্ত’র পোস্টার। ছবি: টুইটারের সৌজন্যে।

এ বারের গরমের ছুটিতেই বাঙালির পাতে পড়বে ‘পোস্ত’। সৌজন্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। সম্প্রতি মুক্তি পেল তাঁদের নতুন ছবির পোস্টার।

আরও পড়ুন, প্রসেনজিত্‌‌কে নিয়ে টুইট করলেন অমিতাভ

পরিচালক জুটির পারিবারিক চেনা ছকের গল্পে এ বার রয়েছে বেশ কিছু নতুন মুখ। এই প্রথম বড়পর্দায় জুটি বাঁধছেন মিমি ও যিশু সেনগুপ্ত। বাবা-মায়ের সঙ্গে সন্তানদের চিরন্তন সম্পর্ক নিয়ে চিত্রনাট্যের জাল বুনেছেন পরিচালকরা। এখনকার বেশিরভাগ বাবা-মা কর্মরত। ফলে বোর্ডিং স্কুলে বা আয়ার কাছে কাটছে সন্তানদের ছেলেবেলা। ফলে কী কী সমস্যায় পড়ছে তারা? এ সব নিয়ে দানা বেঁধেছে ‘পোস্ত’।

মিমি যিশু ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় লিলি চক্রবর্তী প্রমুখ। কেন্দ্রীয় চরিত্রে রয়েছে অর্ঘ্য বসুরায়। অনুপম রায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায় এ ছবিতে সুর দিয়েছেন। শান্তিনিকেতন ও কলকাতা মিলিয়ে হয়েছে ছবির শুটিং।

Posto Mimi Chakraborty Soumitra Chatterjee Jisshu Sengupta মিমি চক্রবর্তী সৌমিত্র চট্টোপাধ্যায় যিশু সেনগুপ্ত

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy