Advertisement
E-Paper

কে ইনি? সাইনা নেওয়াল? নাকি...

অমল গুপ্তের পরিচালনায় সাইনা নেওয়ালের বায়োপিকের ফার্স্ট লুক মুক্তি পেল শনিবার। সেখানে শ্রদ্ধাকে দেখে চমকে গিয়েছেন দর্শক। এই লুক শেয়ার করে শ্রদ্ধা ক্যাপশনে লিখেছেন, ‘সাইনা’।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৪৩
সাইনার বায়োপিকে শ্রদ্ধা কপূর। ছবি: শ্রদ্ধার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

সাইনার বায়োপিকে শ্রদ্ধা কপূর। ছবি: শ্রদ্ধার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

ছবিটা দেখুন তো ভাল করে। কী মনে হচ্ছে? ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়াল?

না! ভুলটা এখানেই করলেন। একেবারে সাইনার মতোই দেখতে লাগছে বটে। কিন্তু ইনি বাস্তবের নন, পর্দার সাইনা। অর্থাত্ অভিনেত্রী শ্রদ্ধা কপূর।

অমল গুপ্তের পরিচালনায় সাইনা নেওয়ালের বায়োপিকের ফার্স্ট লুক মুক্তি পেল শনিবার। সেখানে শ্রদ্ধাকে দেখে চমকে গিয়েছেন দর্শক। এই লুক শেয়ার করে শ্রদ্ধা ক্যাপশনে লিখেছেন, ‘সাইনা’।

এই ছবির জন্য শ্রদ্ধার প্রস্তুতি কেমন ছিল? নায়িকা বলেছিলেন, ‘‘আমি ব্যাডমিন্টন খেলাটা শিখতে গিয়ে ভালবেসে ফেলেছি। আমি খেলতেও শুরু করি। কিন্তু এটা খুব চ্যালেঞ্জিং। সকাল ছ’টা থেকে খেলতে শুরু করতাম। দিনগুলোই আলাদা ছিল...।’

আরও পড়ুন, ব্যর্থ পরিচালক রজতাভ, সঙ্গী শোলাঙ্কি… কোথায়?

এই জার্নিতে বাস্তবের সাইনা নাকি খুবই সাহায্য করেছেন পর্দার সাইনাকে। শ্রদ্ধার কথায়, ‘‘আমার প্র্যাকটিসের ভিডিও সাইনাকে পাঠাতাম। ও সঙ্গে সঙ্গে মতামত জানাত।’’ কিছুদিন আগেই সাইনার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন শ্রদ্ধা। সেখানেও তিনি মেয়ের মতোই আদর পেয়েছেন বলে জানিয়েছেন। দীর্ঘ প্রস্তুতির পর গত ২২ সেপ্টেম্বর থেকে এই ছবির শুটিং শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

#SAINA

A post shared by Shraddha (@shraddhakapoor) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

Shraddha Kapoor Bollywood Celebrities hindi Film Upcoming Movies শ্রদ্ধা কপূর Saina Nehwal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy