Advertisement
E-Paper

দেব-পরিচালিত পরের ছবিতে নায়ক জিৎ, নায়িকা শুভশ্রী? তবে একটি শর্ত রয়েছে, ঝলক-মুক্তির মঞ্চে নতুন জল্পনা

ঝলক মুক্তি অনুষ্ঠানে তারকাদের আগমনও নজর কাড়ল। বিশেষত জিৎ-এর উপস্থিতি উসকে দিল নতুন এক সম্ভাবনা। দেবের পরিচালনায় এ বার কি জিৎ? তবে রয়েছে একটি শর্ত।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ ২২:০৮
দেবের পরিচালনায় জিৎ?

দেবের পরিচালনায় জিৎ? ছবি: সংগৃহীত।

পরিচালক হিসাবে দেবের নতুন সফর। তাই ‘দেশু ৭’ নিয়ে প্রথম থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। সেই ছবির ঝলক মুক্তি পেল ‘ধূমকেতু’র কায়দাতেই। নজরুল মঞ্চে ভক্তদের সমাগমে দেব প্রকাশ্যে আনলেন নিজের পরিচালিত প্রথম ছবি। প্রযোজক ও নায়কও তিনিই। ঝলক মুক্তি অনুষ্ঠানে তারকাদের আগমনও নজর কাড়ল। বিশেষত জিৎ-এর উপস্থিতি উসকে দিল নতুন এক সম্ভাবনা। দেবের পরিচালনায় এ বার কি জিৎ? তবে রয়েছে একটি শর্ত।

জিৎ-কে দেখে দর্শকের উচ্ছ্বাস দ্বিগুণ হয়। মঞ্চ থেকে দেব ঘোষণা করেন, ‘দেশু ৭’ সফল হলে তাঁর পরিচালিত পরবর্তী ছবির নায়ক হবেন জিৎ। দেবের এই মন্তব্য শুনে সঙ্গে সঙ্গে ‘দেশু ৭’-এর নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় বলে ওঠেন, “আমি তাহলে নায়িকা হব।” দেব তখন জানান, নিজেকে ছেড়ে যদি কোনও নায়ককে শুভশ্রীর বিপরীতে দেখতে চান, তিনি হলেন জিৎ। জিৎ-শুভশ্রী জুটি অবশ্য নতুন নয়। এই জুটি আগেই একটি সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছে, যার নাম ‘বস’।

মঞ্চে জিৎ ও দেব।

মঞ্চে জিৎ ও দেব।

দেবের পরবর্তী ছবিতে কি তবে সত্যিই জিৎ থাকবেন? সেই জল্পনা নিজেও উসকে দেন জিৎ। তিনি জানান, তাঁর আশা ‘দেশু ৭’ সফল হবে। আর সফল হলে তিনি দেবের পরবর্তী পরিচালিত ছবিতে অভিনয় করবেন। একই গানের সঙ্গে একসঙ্গে পা-ও মেলান জিৎ ও দেব।

শুভশ্রী ও দেব।

শুভশ্রী ও দেব।

বৃহস্পতিবার দেব ও শুভশ্রী দু’জনের পরনেই ছিল কালো রঙের পোশাক। ইতিমধ্যেই ছবির গানের ভিডিয়োগুলি প্রকাশ্যে এসেছে এবং সেগুলি নিয়ে আলোচনা হচ্ছে। সেই একই রসায়ন দু’জনের মধ্যে ধরা পড়ল দেব-শুভশ্রীর মধ্যে। উপস্থিত ছিলেন অপরাজিতা আঢ্য, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক এবং ছবির খলনায়ক অনির্বাণ ভট্টাচার্য। ছিলেন প্রিয়াঙ্কা সরকার ও রজতাভ দত্তও।

এই ছবিতে জিৎ গঙ্গোপাধ্যায়ের পরিচালিত ও গাওয়া একটি গান রয়েছে। তিনি এই দিন মঞ্চ থেকে দেবের পরিশ্রমের প্রশংসা করেন। তবে এই দিন আসতে পারেননি বলে সমাজমাধ্যমে দুঃখপ্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হাতে লেখা চিঠির মাধ্যমে দেবকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

Dev Jeet

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy