Advertisement
E-Paper

ফের ছাদনাতলায় সুজান খান?

হৃতিক রোশনের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাকি ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সুজান খান? কিন্তু, পাত্রটি কে? অভিনেতা অর্জুন রামপালের সঙ্গে সুজানের সম্পর্ক নিয়ে এক সময় বলিউডে জোর গুঞ্জন চলত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১১:১৭
ছবি: গেটি ইমেজেস।

ছবি: গেটি ইমেজেস।

হৃতিক রোশনের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাকি ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সুজান খান? কিন্তু, পাত্রটি কে? অভিনেতা অর্জুন রামপালের সঙ্গে সুজানের সম্পর্ক নিয়ে এক সময় বলিউডে জোর গুঞ্জন চলত। কিন্তু, দু’জনের কেউই তা প্রকাশ্যে স্বীকার করেননি। অন্য দিকে, দিন কয়েক আগেই হৃতিক রোশনের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের সম্পর্ক নিয়েও বেশ জলঘোলা হয়েছিল বলিউডে। শোনা গিয়েছিল, হৃতিক নতুন সম্পর্কে জড়ানোর পরই সুজানের পথ পরিষ্কার হয়ে গিয়েছে। তবে এ সবই আপাতত গুজব বলে উড়িয়ে দিচ্ছেন সুজান।

কিন্তু বলিউডের একটি সূত্র বলছে, হৃতিকেরই এক কাছের বন্ধুকে বিয়ে করতে চলেছেন সুজান। বেশ কয়েক বছর আগে ‘প্রাইভেট পার্টি’তে তাঁর সঙ্গে আলাপ হয় সুজানের। তার পরই ঘনিষ্ঠতার শুরু। সেই ঘনিষ্ঠতার কারণেই কি হৃতিকের সঙ্গেও বিবাহবিচ্ছেদ? এর জবাবও মেলেনি। তবে দ্বিতীয় বার যে সুজান বিয়ের পিঁড়িতে বসছেনই এ এক প্রকার নিশ্চিত করেই বলছেন সুজানের ঘনিষ্ঠ বন্ধুরা।

Sussanne Khan Second Marriage actor

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy