Advertisement
E-Paper

‘ফলোয়ার বাড়িয়ে দেব’, প্রতিশ্রুতি দিয়ে সমাজমাধ্যম প্রভাবীকে ধর্ষণ! হেনস্থা দুই তরুণীকে, অভিযুক্ত বিহারের এএসআই ও সহযোগী

দিল্লির ওই তরুণীর অভিযোগ, সমাজমাধ্যমে এএসআই বিকাশ কুমারের সঙ্গে পরিচয় হয় তাঁর। তখন ওই এএসআই প্রতিশ্রুতি দিয়েছিলেন, সমাজমাধ্যম তাঁর অনুগামীর সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

অনুগামী বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিল্লির এক সমাজমাধ্যম প্রভাবীকে বিহারের মুজফ্ফরপুরে ধর্ষণের অভিযোগ উঠেছে বিহার সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর এক এএসআইয়ের বিরুদ্ধে। ওই তরুণীর অভিযোগ, মুজফ্ফরপুরের একটি হোটেলে এএসআইয়ের এক সহযোগী তাঁকে ধর্ষণ করেন এবং ঘটনার ভিডিয়ো করে পরে তা দেখিয়ে ব্ল্যাকমেল করে ২০ হাজার টাকা আদায় করেন। ওই এএসআইয়ের বিরুদ্ধে লখনউয়ের আরও দুই তরুণী অশ্লীল মেসেজ পাঠানো এবং যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন।

দিল্লির ওই তরুণীর অভিযোগ, সমাজমাধ্যমে এএসআই বিকাশ কুমারের সঙ্গে পরিচয় হয় তাঁর। তখন ওই এএসআই প্রতিশ্রুতি দিয়েছিলেন, সমাজমাধ্যম তাঁর অনুগামীর সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করবেন। তাঁকে দেখা করতেও বলা হয়। এএসআইয়ের কথায় ভরসা করে তিনি দিল্লি থেকে বিহারে যান গত বছরের ডিসেম্বরে। স্টেশন রোডের কাছে একটি হোটেলে ওঠেন। অভিযোগ, সেখানে এএসআইয়ের এক সহযোগী আসেন। তাঁকে ধর্ষণ করেন। সেই ঘটনার ভিডিয়ো করে রাখেন। এর পর সেই ভিডিয়ো দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করে ২০ হাজার টাকা আদায় করা হয় বলে অভিযোগ।

অন্য দিকে, লখনউয়ের দুই তরুণী অভিযোগ তুলেছেন এএসআই বিকাশের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, সমাজমাধ্যমে পরিচয় হয় এএসআইয়ের সঙ্গে। তার পর থেকে লাগাতার অশ্লীল মেসেজ পাঠানো শুরু হয়। শুধু তা-ই নয়, তাঁদের যৌন হেনস্থাও করা হয়েছে বলে অভিযোগ। ওই এএসআই এবং তাঁর সহযোগীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিন তরুণী। কিন্তু সেই অভিযোগ তুলে নিতে চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি করেছেন তিন তরুণী। মুজফ্ফরপুর পুলিশ জানিয়েছে, অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, অভিযোগের তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে এসএসবি। এসএসবি সেক্টর সদর দফতরের সেকেন্ড-ইন-কমান্ড রজনীশ কুমার মোরাল জানিয়েছেন, বাহিনী স্বতঃপ্রণোদিত ভাবে অভিযোগটি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

Influencer Bihar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy