Advertisement
E-Paper

দিল্লির রাস্তায় জল ভেঙে হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছিল কিশোর! লোহার রড আঁকড়ে ধরতেই চরম পরিণতি

বিদ্যুতের খুঁটির সঙ্গে যুক্ত ছিল সেই লোহার রড। সেটি ধরতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় কিশোর। তা দেখে চিৎকার করতে থাকেন পথচারী এক মহিলা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৩
দিল্লির পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত কিশোর।

দিল্লির পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত কিশোর। ছবি: সংগৃহীত।

রাস্তায় জল জমেছিল। পড়ে যাবে ভেবে একটি লোহার আঁকড়ে ধরেছিল কিশোর। তাতেই হল বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১৪ বছরের সেই কিশোরের। দিল্লির উত্তমনগরের ঘটনা।

গত কয়েক দিন ধরে বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। বিভিন্ন এলাকায় জল রয়েছে। এমনকি, দিল্লি বিমানবন্দরেও জল জমে থাকার ছবি প্রকাশ্যে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক আত্মীয়ার বাড়ি যাচ্ছিল কৌশল নামে ওই কিশোর। উত্তমনগরে তখন প্রায় হাঁটুজল। পাশ দিয়ে একটি বাইক চলে যেতেই জলে ঢেউ ওঠে। পড়ে যাবে ভেবে পাশে থাকা লোহার রডটি ধরে ফেলে কিশোর।

অভিযোগ, বিদ্যুতের খুঁটির সঙ্গে যুক্ত ছিল সেই লোহার রড। সেটি ধরতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় কিশোর। তা দেখে চিৎকার করতে থাকেন পথচারী এক মহিলা। তখন অনেকেই ছুটে এসে কাঠের লাঠি দিয়ে কিশোরকে রড থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

কৌশলের বাবা-মা এই ঘটনায় দিল্লি সরকার এবং বিদ্যুৎ দফতরের দিকে আঙুল তুলেছে। স্থানীয়দের অভিযোগ, একটু বৃষ্টি হলেই এলাকা জলমগ্ন হয়। তার জেরেই কিশোর ওই লোহার রড ধরতে বাধ্য হয়েছিল। তাঁদের আরও ক্ষোভ, এই ঘটনার পরেও স্থানীয় বিজেপি বিধায়ক পবন শর্মা বা কাউন্সিলর মৃতের পরিবারের সঙ্গে দেখা করেনি। প্রাক্তন কংগ্রেস বিধায়ক মুকেশ শর্মা কিশোরের পরিবারের সঙ্গে দেখা করে দাবি করেছেন, বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে এফআইআর করতে হবে।

Electrocuted to death

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy