Advertisement
E-Paper

চিপ্‌স ভেবে প্যাকেটে থাকা প্লাস্টিকের বল গিলে নিল পাঁচ বছরের খুদে! শ্বাসরোধ হয়ে শিশুর মৃত্যু কর্নাটকে

পরিবার সূত্রে খবর, প্যাকেটের ভিতরে বল রয়েছে সেটা কারও নজরে আসেনি। আর তার জেরেই এই দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৬ ১৪:৪১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চিপ্‌সের প্যাকেটে থাকা ছোট্ট প্লাস্টিকের বল গিলে ফেলল পাঁচ বছরের খুদে। তার পরই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তার। শনিবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের মাইসুরুতে।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম মুকুন্দ ময়ূর। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দোকান থেকে একটি চিপ্‌সের প্যাকেট কিনে খুদের হাতে দেওয়া হয়। প্যাকেটের ভিতরে ছিল প্লাস্টিকের বল। সেটিকে চিপ্‌স ভেবে মুখে পুরে দেয় শিশুটি। বাড়ির লোকের অলক্ষেই বল মুখে পুরে দিয়েছিল সে। তার পরই সেটি গলায় আটকে যায়।

জানা গিয়েছে, কিছু ক্ষণ পর বাড়িরই এক সদস্যের নজরে পড়ে। শিশুটি তখন শ্বাস নেওয়ার জন্য ছটফট করছিল। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পরিবার সূত্রে খবর, প্যাকেটের ভিতরে বল রয়েছে সেটা কারও নজরে আসেনি। আর তার জেরেই এই দুর্ঘটনা।

উল্লেখ্য, এই মাইসুরুতেই ঠিক একই রকম ঘটনা ঘটেছিল এ বছরের গোড়াতে। বাড়ির পুজোর জন্য রাখা জবা ফুল মুখে পুরে দিয়েছিল সাড়ে ছ’মাসের একটি শিশু। শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তার।

Death

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy