Advertisement
E-Paper

বাগান-উঠোনের সাদা প্লাস্টিকের চেয়ার ধুলোয় ধূসরিত? জেদি দাগ তুলুন সহজ পন্থায়

সাদা প্লাস্টিকের চেয়ার সাধারণত উঠোন, বাগান বা বারান্দা অথবা ছাদে বসার জন্য খুব মানানসই এবং কাজের। ফলে বাইরের ধুলো, রোদ বা বৃষ্টির ফলে দ্রুত নোংরা হয়ে যায়। কী ভাবে পরিষ্কার করবেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৬ ১৯:৩৬
সাদা প্লাস্টিকের চেয়ার পরিষ্কারের সহজ ৩ কৌশল।

সাদা প্লাস্টিকের চেয়ার পরিষ্কারের সহজ ৩ কৌশল। ছবি: সংগৃহীত।

বারান্দার কোণে পড়ে রয়েছে কালো কালো ছোপ পড়া সাদা প্লাস্টিকের চেয়ার। অতিথি এলে লজ্জার মাথা খেয়ে সেগুলি বারও করা হয় না। এ দিকে হঠাৎ হঠাৎ কাজে লেগে যায় সে সব চেয়ারই। তাই প্রাণে ধরে ফেলতেও পারছেন না। সে ক্ষেত্রে পরিষ্কার করে দিলেই সমস্যার সমাধান হয়ে যায়। তবে তার জন্য দামি ক্লিনজ়ার কেনার প্রয়োজন নেই। সহজ পন্থা অবলম্বন করে সাদা চেয়ারকে নতুনের মতো করে তুলুন।

এই ধরনের চেয়ার সাধারণত উঠোন, বাগান বা বারান্দা অথবা ছাদে বসার জন্য খুব মানানসই এবং কাজের। ফলে বাইরের ধুলো, রোদ বা বৃষ্টির ফলে দ্রুত নোংরা হয়ে যায়।

সাদা চেয়ার সহজে পরিষ্কার করার ৩ পন্থা—

বেকিং সোডা: সাদা প্লাস্টিকের চেয়ার থেকে জেদি দাগ তুলতে বেকিং সোডা কাজে লাগতে পারে। অল্প জলে বেকিং সোডা গুলিয়ে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করুন। তার পর ১০-১৫ মিনিট রেখে দিয়ে জল দিয়ে ধুয়ে ফেলুন। অথবা বেকিং সোডার পেস্টটা নোংরা জায়গাগুলিতে মাখিয়ে রেখে দিন মিনিট ১৫, তার পর ব্রাশ দিয়ে ঘষে তুলে ফেলুন।

লেবু-নুন: চেয়ারের যে যে অংশ হলদেটে হয়ে গিয়েছে, সেখানে লেবুর রস আর নুনের পেস্ট মাখিয়ে রাখুন। ১০-১৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। সঙ্গে নরম কোনও কাপড় দিয়ে ঘষতে থাকুন। জেদি দাগ তুলতে সুবিধা হতে পারে।

সাবান-গরম জল: যদি দেখেন, রোজের ধুলোময়লায় ভরে রয়েছে সাদা চেয়ারগুলি, তা হলে কেবল সাবান আর হালকা গরম জল দিয়ে পরিষ্কার করলেই হবে। অল্প গুঁড়ো সাবান ঈষদুষ্ণ জলে গুলিয়ে নরম কাপড় দিয়ে ঘষে ঘষে দাগ তুলতে থাকুন।

পরিষ্কারের সময়ে কী কী মাথায় রাখবেন?

· খুব কর্কশ ব্রাশ ব্যবহার করবেন না। তাতে চেয়ারের গায়ে আঁচড়ের দাগ পড়ে যাবে। তাতে ফাটলের মধ্যে ধুলোময়লা জমবে আরও বেশি করে। নরম ব্রাশ বা কাপড় বেছে নিন তার বদলে।

· যে মিশ্রণই ব্যবহার করবেন, তা আগে চেয়ারের পিছনে অল্প করে মাখিয়ে রেখে দেখুন। যদি তা চেয়ারের প্লাস্টিকের জন্য ক্ষতিকারক হয়, তা হলে আগেই তা টের পেয়ে যাবেন, গোটা চেয়ার নষ্ট হবে না।

· পরিষ্কারের পর ভাল করে শুকিয়ে নিতে ভুলবেন না। নয়তো স্যাঁতসেঁতে হয়ে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে চেয়ারটি।

· বারান্দা, বাগান বা ছাদের চেয়ার সব সময়ে বাইরে রাখবেন না। মাঝেমধ্যে ছায়ায় রাখলে ধুলোময়লা বা বৃষ্টি থেকে রক্ষা করা যাবে।

Chair Cleaning Hack

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy