Advertisement
E-Paper

তালের বড়া থেকে ক্ষীর বা লুচি যাই বানান, তেতো হলে স্বাদ নষ্ট, কী ভাবে তেতো ভাব কাটাবেন

তালের তেতো ভাব কাটানোর কিছু ঘরোয়া উপায় আছে। তাল ছেঁচে নেওয়ার পরে মুখে দিয়ে দেখুন। যদি তেতো মনে হয়, তা হলে মেনে চলুন কয়েকটি কৌশল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৮
তালের রস বার করলে তেতো হয়ে যায়?  তেতো ভাব কাটাবেন কী করে?

তালের রস বার করলে তেতো হয়ে যায়? তেতো ভাব কাটাবেন কী করে? ছবি:সংগৃহীত।

জন্মাষ্টমীর সময়টাই তাল পাকার মরসুম। ফলে কৃষ্ণের ভোগে থাকে তালের নানা পদ। বড়া থেকে ক্ষীর, লুচি, পায়েস সবেতেই জুড়ে যায় তালের স্বাদ এবং সুবাস। কিন্তু কোনও তাল যেমন মিষ্টি হয়, তেমন কোনও তাল তেতোও হয়। তাল তেতো হলে যতই ভাল করে রান্না হোক না কেন, স্বাদ ভাল হবে না।

তালের তেতো ভাব কাটানোর কিছু ঘরোয়া উপায় আছে। তাল ছেঁচে নেওয়ার পরে মুখে দিয়ে দেখুন। যদি তেতো মনে হয়, তা হলে মেনে চলুন কয়েকটি কৌশল।

১। তালের আঁটি থেকে শাঁস বার করে নিতে হবে। তালের শাঁস পরিষ্কার সুতির কাপড়ে ঢেলে, কাপড়টি গাঁট বেঁধে কোনও একটি স্থান থেকে ঝুলিয়ে দিন। এতে তালের রস থেকে জল বেরিয়ে যাবে। তেতো ভাবও কেটে যাবে।

২। তালের ক্বাথ বার করে ফুটিয়ে নিন। উপরের ফেনা ফেলে দিলে তেতো ভাব চলে যায়।

৩। চুন জলে তালের আঁটি ভিজিয়ে রাখলে না কি তেতো ভাব কমে যায় বলেন অনেকে। এ জন্য জলের মধ্যে সামান্য একটু চুন দিয়ে তালের আঁটিগুলি ভিজিয়ে রাখতে হবে ঘণ্টাখানেক বা দুয়েক। তার পর জল থেকে তুলে কাপড়ের মধ্যে দিয়ে ভাল করে নিংড়ে নিতে হবে।

৪। একটি গাছের পরিষ্কার পাতায় কয়েক ফোঁটা চুন দিয়ে সেটি তালের ক্বাথের মধ্যে ডুবিয়ে রাখেন অনেকে। খানিক পরে সেই পাতাটি তুলে ফেলে দিলেই হবে।

Palm

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy