গৌরবের জন্য বিশেষ রান্না শ্বশুরের, পিসি সরকারের বাড়িতে জামাইষষ্ঠীর এলাহি আয়োজন, বাহারি খাবার দেখে স্মৃতিতে ডুব দীপঙ্করের
চিংড়ি, ইলিশ থেকে পাঁঠার মাংস— জামাই-আদর হবে, নানাবিধ বাঙালি পদ পাতে পড়বে না, তা কি কখনও হয়? তা জামাই নতুন হন বা পুরনো। তাই তো গৌরবের জন্য জমিয়ে পাঁঠার মাংস রাঁধলেন ঋদ্ধিমার বাবা। জামাইয়ের প্রিয় ইলিশ রাঁধলেন মৌবনীর মা। জামাইষষ্ঠীর খাওয়াদাওয়া দেখে দীপঙ্কর দে ডুব দিলেন সত্যজিৎ রায়ের শুটিংয়ের গল্পে।