Advertisement
E-Paper

সূর্যের দিকে যেতে যেতে নিজস্বী তুলল আদিত্য-এল১, ক্যামেরাবন্দি পৃথিবী, চাঁদও

আদিত্য-এল১-এর ক্যামেরায় তোলা ছবি টুইট করে দেখিয়েছে ইসরো। ছবিটি তোলা হয়েছে গত ৪ সেপ্টেম্বর। তাতে সৌরযানের পাশাপাশি, পৃথিবী এবং চাঁদকেও দেখা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫৬
Aditya L1 takes selfie and also captures Earth and Moon.

—ফাইল চিত্র।

সূর্যের দিকে এগিয়ে যাচ্ছে ভারতের প্রথম সৌরযান আদিত্য-এল১। ইসরো গত ২ সেপ্টেম্বর এই মহাকাশযানটির উৎক্ষেপণ করেছে। যাওয়ার পথে নিজস্বী তুলে দেখাল ইসরোর সৌরযান। তার ক্যামেরায় ধরা পড়ল পৃথিবী এবং চাঁদের ছবিও।

আদিত্য-এল১-এর ক্যামেরায় তোলা ছবি টুইট করে দেখিয়েছে ইসরো। ছবিটি তোলা হয়েছে গত ৪ সেপ্টেম্বর। সৌরযান নিজের যে ছবি তুলেছে, তাতে দু’টি পেলোড দেখা গিয়েছে। ভিইএলসি এবং এসইউআইটি পেলোডগুলি ধরা পড়েছে আদিত্য-এল১-এর ক্যামেরায়।

এ ছাড়া পৃথিবী এবং চাঁদের ছবিও তুলেছে সৌরযানের ক্যামেরা। পৃথিবীকে খুব বড় আকারে দেখা গিয়েছে। নীল রংও স্পষ্ট। তবে চাঁদকে অতি ক্ষুদ্র আকারে ক্যামেরায় ধরেছে আদিত্য-এল১। ইসরো আলাদা করে তিরচিহ্ন দিয়ে চাঁদকে খুঁজে পেতে সাহায্য করেছে।

অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে সূর্যের উদ্দেশে রওনা দিয়েছে আদিত্য-এল১। সূর্য এবং পৃথিবীর মাঝের ল্যাগরেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্ট এই সৌরযানের গন্তব্য। তা পৃথিবী থেকে অন্তত ১৫ লক্ষ কিলোমিটার দূরে। এই পথ পাড়ি দিতে ১২৫ দিন সময় লাগবে সৌরযানের।

আদিত্য-এল১ এখনও পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের আওতায় পাক খাচ্ছে। ধাপে ধাপে তার গতি বৃদ্ধি করে কক্ষপথ বদলে দিচ্ছে ইসরো। এ ভাবে পাঁচ বার কক্ষপথ বদলের পর সৌরযানটি পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে বেরিয়ে যাবে। এই প্রক্রিয়ায় ১৬ দিন সময় লাগতে পারে।

Aditya L1 Aditya L1 Update Sun Mission ISRO

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy