E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

চাঁদে পৌঁছল ‘জোনাকি’

উৎক্ষেপণের ৪৬ দিন পরে, ভারতীয় সময় আজ দুপুর ২টো নাগাদ চন্দ্রপৃষ্ঠে সফল ভাবে অবতরণ করেছে ‘ফায়ারফ্লাই অ্যারোস্পেস’-এর সওয়ারিবিহীন মহাকাশযান ‘ব্লু গোস্ট’।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ০৭:৫৮
চন্দ্রপৃষ্ঠে সফল ভাবে অবতরণ করার পরে সওয়ারিবিহীন মহাকাশযান ‘ব্লু গোস্ট’।

চন্দ্রপৃষ্ঠে সফল ভাবে অবতরণ করার পরে সওয়ারিবিহীন মহাকাশযান ‘ব্লু গোস্ট’। ছবি: পিটিআই।

চাঁদের মুখের উপরে আলতো করে বসল পৃথিবী থেকে উড়ে যাওয়া ‘জোনাকি’। উৎক্ষেপণের ৪৬ দিন পরে, ভারতীয় সময় আজ দুপুর ২টো নাগাদ চন্দ্রপৃষ্ঠে সফল ভাবে অবতরণ করেছে ‘ফায়ারফ্লাই অ্যারোস্পেস’-এর সওয়ারিবিহীন মহাকাশযান ‘ব্লু গোস্ট’। চাঁদের মাটি ছোঁয়া দ্বিতীয় বেসরকারি বাণিজ্যিক মহাকাশযান এটি।

চাঁদের যে দিক সব সময়ে পৃথিবীর মুখোমুখি থাকে, সেখানেই অবতরণ করেছে ৬.৬ ফুট লম্বা মহাকাশযানটি। নেমেই ছবিও পাঠিয়েছে। ‘সি অব ক্রাইসিস’ বা সঙ্কটের সাগর নামে চাঁদের যে বিরাট গহ্বর পৃথিবী থেকে দৃশ্যমান, সেখানে আবিষ্কারের লক্ষ্য নিয়ে গিয়েছে মহাকাশযানটি। ব্লু গোস্ট আসলে এক ধরনের আমেরিকান জোনাকি পোকা। তারার মতো দপদপ করে নয়, নীল আলোয় অপলক জ্বলে সেগুলি। গত ১৫ জানুয়ারি ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের উৎক্ষেপণ যানে চেপে রওনা হয়েছিল টেক্সাস ভিত্তিক মহাকাশ সংস্থা ‘ফায়ারফ্লাই’-এর ল্যান্ডার ব্লু গোস্ট। এই অভিযানে নাসা এবং বিভিন্ন বেসরকারি সংস্থাও যুক্ত রয়েছে।

চাঁদের মাটিতে প্রথম বেসরকারি বাণিজ্যিক মহাকাশযান অবতরণ করে গত বছরের ২২ ফেব্রুয়ারি। গ্রিক পৌরাণিক চরিত্রের নামে নাম দেওয়া হয়েছিল সেটির— ‘ওডিসিউস’।


এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
spacecraft NASA

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy