Advertisement
E-Paper

আরও এক ভারতীয় বংশোদ্ভূতের সামনে মহাকাশের হাতছানি

রাজা চারি এখন মার্কিন বিমানবাহিনীতে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল হিসেবে। রাজাকে আগামী দিনের মহাকাশচারী হিসেবে বেছে নিয়েছে নাসা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুন ২০১৭ ১৯:৩০
রাজা চারি।- ফাইল চিত্র।

রাজা চারি।- ফাইল চিত্র।

রাকেশ শর্মা, কল্পনা চাওলা ও সুনীতা উইলিয়ামসের পর এ বার আরও এক ভারতীয় বংশোদ্ভূতকে মহাকাশচারী হিসেবে বেছে নিল নাসা। ৩৯ বছর বয়সী ওই মহাকাশচারীর নাম রাজা চারি। তাঁর বাবা ভারতীয়। রাজা চারি এখন মার্কিন বিমানবাহিনীতে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল হিসেবে। নাসার মহাকাশচারী হওয়ার জন্য যে প্রায় সাড়ে ১৮ হাজার আবেদনপত্র জমা পড়েছিল, তার মধ্যে থেকে রাজাকে আগামী দিনের মহাকাশচারী হিসেবে বেছে নিয়েছে নাসা।

আমেরিকার ন্যাভাল টেস্ট পাইলট স্কুল থেকে স্নাতক হওয়ার পর রাজা চারি স্নাতকোত্তর পাশ করেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) থেকে।

আরও পড়ুন- ফের পাশ করলেন আইনস্টাইন, সংশয় কাটাল অ্যাস্ট্রোস্যাট

NASA Astronaut Raja Chari Indian-origin Astronaut নাসা রাজা চারি

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy