Advertisement
E-Paper

প্রন ফ্রায়েড রাইস রেসিপি

ফ্রায়েড রাইস খাওয়ার জন্য চাইনিজ রেস্তোরাঁয় যাওয়ার দরকার নেই। বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারেন প্রন ফ্রায়েড রাইস। খুব সহজ রেসিপিতে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৩৬
ছবি: পৌলমী মল্লিক কুণ্ডু।

ছবি: পৌলমী মল্লিক কুণ্ডু।

ফ্রায়েড রাইস খাওয়ার জন্য চাইনিজ রেস্তোরাঁয় যাওয়ার দরকার নেই। বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারেন প্রন ফ্রায়েড রাইস। খুব সহজ রেসিপিতে।

কী কী লাগবে

বাসমতী চাল: ১ কাপ

ডিম: ৩টে বড়

প্রন: ছোট হলে ১ কাপ (বড় হলে ৭-৮টা)

পেঁয়াজ: ১টা মাঝারি (কুচনো)

রসুন: ৪-৫ কোয়া (থেঁতো করা)

পেঁয়াজ কলি: ২ আঁটি

গাজর: ১টা (সরু করে কাটা)

ক্যাপসিকাম: অর্ধেকটা (কুচনো)

ফিশ সস: ২-৩ চা চামচ

সয় সস: ১ চা চামচ

ওয়েস্টার সস: ১ চা চামচ

গোলমরিচ গুঁড়ো: ১ চা চামচ

নুন: স্বাদ মতো

কী ভাবে বানাবেন

চাল ফুটিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখুন। ২ চা চামচ জল দিয়ে ডিম ফেটিয়ে নিন। নুন ও মরিচ গুঁড়ো দিয়ে ভেজে স্ক্র্যাম্বলড এগ বানিয়ে আলাদা করে রাখুন।

কড়াইতে তেল গরম করে প্রন নুন ও গোল মরিচ গুঁড়ো ছড়িয়ে ভেজে সরিয়ে রাখুন।

ওই তেলেই রসুন দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না বাদামি হচ্ছে। এ বার পেঁয়াজ দিয়ে স্বচ্ছ হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। তারপর পেঁয়াজকলি ছাড়া সব সব্জি দিয়ে দিন।

সব্জি নরম হতে শুরু করলে স্ক্র্যাম্বলড এগ ও ফ্রায়েড প্রন দিন। এরপর ভাত ও নুন দিয়ে দিন।

সব সস দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না সব সব্জি ভাল করে ভাতের সঙ্গে মিশে যাচ্ছে। গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে ভাল করে মিশিয়ে নিন।

আঁচ বন্ধ করে কুচনো পেঁয়াজকলি ও ডিম ছড়িয়ে দিন।

গরম গরম পরিবেশন করুন প্রন ফ্রায়েড রাইস।

Prawn Recipes Chinese Recipe Recipes Cooking Recipes Food Recipes রেসিপি

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy