Advertisement
E-Paper

স্ট্রবেরি লস্যি

বাজারে এখন নতুন স্ট্রবেরির সমাহার। আর গরমের শুরুতে আপনাদের জন্য থাকছে শরীর জুড়ানো পানীয়ের রেসিপি। তাই আজ থাকল স্ট্রবেরি লস্যি।

রূম্পা দাস

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ০৮:৫৫

বাজারে এখন নতুন স্ট্রবেরির সমাহার। আর গরমের শুরুতে আপনাদের জন্য থাকছে শরীর জুড়ানো পানীয়ের রেসিপি। তাই আজ থাকল স্ট্রবেরি লস্যি।

উপকরণ:

টক দই— ২ কাপ

স্ট্রবেরি— ১ কাপ

ফ্রেশ ক্রিম— আধ কাপ

এলাচ গুঁড়ো— এক চিমটে

চিনি— ৪ টেবিল চামচ

বরফ— প্রয়োজন মতো

ঠান্ডা জল— আধ কাপ

পেস্তা— ২ টেবিল চামচ

প্রণালী:

টক দই ভাল করে ফেটিয়ে নিন। স্ট্রবেরি আর পেস্তা আলাদা আলাদা করে কুচিয়ে রাখুন। এ বার মিক্সিতে একে একে বরফ কুচি, ফেটানো টক দই, স্ট্রবেরি কুচি, এলাচ গুঁড়ো, চিনি আর ফ্রেশ ক্রিম দিয়ে মিশিয়ে নিন। দরকারে সামান্য জল দিতে পারেন। এ বার গ্লাসে স্ট্রবেরি লস্যি ঢেলে উপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন,

Recipes Summer Recipes Summer Drinks Beverages Fruit Recipes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy