Advertisement
E-Paper

Ranji Trophy 2022: রঞ্জিতে সহজ গ্রুপে অভিমন্যু ঈশ্বরণের বাংলা, খেলবে বিদর্ভ, হরিয়ানার বিরুদ্ধে

প্রতি ম্যাচের আগে পাঁচদিন নিভৃতবাসে থাকতে হবে সব দলকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২১ ১০:০০
রঞ্জি ট্রফি

রঞ্জি ট্রফি ফাইল চিত্র

জানুয়ারি থেকে শুরু হতে চলা রঞ্জি ট্রফিতে সহজ গ্রুপে বাংলা। গতবারের রানার্স বাংলার সঙ্গে এলিট বি গ্রুপে রয়েছে বিদর্ভ, হরিয়ানা, কেরল, ত্রিপুরা ও রাজস্থান। এই গ্রুপের সমস্ত খেলাগুলি হবে বেঙ্গালুরুতে।

প্রতি ম্যাচের আগে পাঁচদিন নিভৃতবাসে থাকতে হবে সব দলকে।

গতবারের চ্যাম্পিয়ন সৌরাষ্ট্রের সঙ্গে এলিট গ্রুপ ডি-তে রয়েছে তামিলনাড়ু, রেলওয়েজ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খন্ড এবং গোয়া। গ্রুপ ডি-র খেলাগুলি হবে আমদাবাদে।

প্লেট গ্রুপে চণ্ডীগড়, মেঘালয়, বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, সিকিম ও অরুণাচল প্রদেশ খেলবে। চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে এই ম্যাচগুলি।

কঠিন গ্রুপে একই সঙ্গে রয়েছে মুম্বই, কর্ণাটক ও দিল্লি। এলিট গ্রুপ সি-তে রয়েছে হায়দরাবাদ, মহারাষ্ট্র ও উত্তরাখন্ড। গ্রুপ এ-তে পঞ্জাব, হিমাচল প্রদেশ, মধ্য প্রদেশ, গুজরাত সার্ভিসেসের সঙ্গে রয়েছে অসমও।

CAB Ranji Trophy BCCI Mumbai Cricket Abhimanyu Ishwaran

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy