Advertisement
E-Paper

বিশ্বকাপে সিএবি-তে ‘ড্রেস কোড’

বিশ্বকাপের ম্যাচের দিন সিএবি-র কর্তাদের জন্য ‘ড্রেস কোড’ মেনে চলার নির্দেশ দেওয়া হল। বিশ্বকাপ উপলক্ষে সিএবি কর্তাদের বিশেষ টি শার্ট দেওয়া হয়েছে প্রত্যেককে। সোমবার লিখিত নির্দেশ দেওয়া হল, ম্যাচের দিনগুলিতে ওই টি-শার্ট পরেই ইডেনে আসতে হবে ও নিজেদের দায়িত্ব পালন করতে হবে। লাল-নীল ও সাদা রঙের দু’রকম টি-শার্ট তৈরি করানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৬ ০৩:৩৮

বিশ্বকাপের ম্যাচের দিন সিএবি-র কর্তাদের জন্য ‘ড্রেস কোড’ মেনে চলার নির্দেশ দেওয়া হল। বিশ্বকাপ উপলক্ষে সিএবি কর্তাদের বিশেষ টি শার্ট দেওয়া হয়েছে প্রত্যেককে। সোমবার লিখিত নির্দেশ দেওয়া হল, ম্যাচের দিনগুলিতে ওই টি-শার্ট পরেই ইডেনে আসতে হবে ও নিজেদের দায়িত্ব পালন করতে হবে। লাল-নীল ও সাদা রঙের দু’রকম টি-শার্ট তৈরি করানো হয়েছে। অস্ট্রেলিয়া-আফগানিস্তান ও ফাইনালের দিন সাদা ও বাকি দু’টি ম্যাচে লাল-নীল টি-শার্ট পরে ইডেনে আসতে বলা হয়েছে। এমন ড্রেস কোড চালু হওয়ায় সমস্যায় পড়েছেন রোজ বাঙালি পোশাকে আসা কর্তারা। এখন দেখার কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে-র উদ্যোগে চালু হওয়া এই ড্রেস কোড মেনে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, যুগ্মসচিব অভিষেক ডালমিয়া ও সুবীর গঙ্গোপাধ্যায়রা বিশ্বকাপ ম্যাচের দিন সিএবি-তে আসেন কি না। এ দিকে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জনা দশেক কর্তা আসছেন বলে জানানো হয়েছে সিএবি-কে। সে দেশের ক্রিকেট মহলের সঙ্গে যুক্ত আরও শ’দেড়েক মানুষ বুধবার ইডেনে খেলা দেখতে আসতে পারে বলে জানিয়েছে সে দেশের বোর্ড। চেয়ারম্যান শাহরিয়ার খান-সহ পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা ভারত-পাক ম্যাচে আসার আগ্রহ প্রকাশ করলেও বুধবারের ম্যাচে তাঁরা সম্ভবত আসছেন না।

wt20 dress code cab

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy