Advertisement
E-Paper

ইস্টবেঙ্গলে কি এ বার রোবিনহো?

শোনা যাচ্ছে, ব্রাজিলের রোবিনহোর সঙ্গে যোগাযোগ করেছে কোয়েস ইস্টবেঙ্গল। তবে এখনও চূড়ান্ত হননি তিনি। খবর হল, আরও চমক দিতে চলেছে লাল-হলুদ ক্লাব।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৮ ১৩:১৮
রোবিনহো কি আসবেন ইস্টবেঙ্গলে?  ফাইল চিত্র।

রোবিনহো কি আসবেন ইস্টবেঙ্গলে? ফাইল চিত্র।

চমকের পর চমক! কোস্টা রিকার জনি অ্যাকোস্তার পর কি এ বার লাল-হলুদ জার্সি গায়ে চাপাবেন ব্রাজিলের রোবিনহো? সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে বিশ্বকাপের চূড়ান্ত উত্তেজনার সময়েও ময়দান সরগরম।

কোয়েসের সঙ্গে চুক্তি হওয়ার পরই ইস্টবেঙ্গল চেষ্টা করছে ভালো দল গড়ার। কয়েক মাস পরে শুরু হওয়া আইএসএলে খেলা হয়ে দাঁড়িয়েছে কোয়েসের লক্ষ্য। অ্যাকোস্তাকে সই করানো যেমন। কিন্তু এর পর রোবিনহোর এজেন্টের সঙ্গে কথাবার্তা আরও বড় চমক। কারণ, তিনি শুধু ব্রাজিলের বিশ্বকাপ খেলা স্ট্রাইকারই নন, একসময় পেলের উত্তরসূরি হিসেবেও চিহ্নিত হয়েছিলেন।

রোবিনহো খেলেছেন এসি মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার সিটিতে। এই দলগুলোর প্রতিটাই বিশ্বের প্রথম সারির ক্লাব। এখন রোবিনহোর ঠিকানা তুরস্কের সিভাস্পোর। চলতি বছরের গোড়ার দিকে তুরস্কের সুপার লিগের দলে যোগ দিয়েছেন তিনি। চুক্তি রয়েছে ২০১৯ সাল পর্যন্ত। ৩৪ বছর বয়সি ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে খেলেছেন। সেলেকাওয়ের জার্সিতে খেলে ফেলেছেন ১০০ আন্তর্জাতিক ম্যাচ। গোল করেছেন ২৮টি। ২০১৭ সালে শেষ বার ব্রাজিলের জার্সি গায়ে চাপিয়েছেন তিনি।

ব্রাজিল কোচ দুঙ্গার সঙ্গে রোবিনহো। ফাইল চিত্র।

যা খবর, তাতে রোবিনহোর এজেন্টের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। ভারতীয় মুদ্রায় ১৭ কোটি টাকার মতো লাগবে বলেও শোনা যাচ্ছে। এছাড়া ট্রান্সফার ফি বাবদ আরও ১৬ কোটি টাকা লাগবে বলে খবর। সব মিলিয়ে তাঁকে নিতে দরকার বিশাল অঙ্কের অর্থ। ফলে, একটা সমস্যা রয়েই গিয়েছে। কিন্তু, হাল ছাড়ছেন না কর্তারা। যদি রোবিনহো শেষ পর্যন্ত আসেন, তবে ভারতীয় ফুটবলের ইতিহাসে তা যুগান্তকারী হয়ে উঠবে। কারণ, এত বড় নাম কলকাতায় কখনও খেলেননি।

জনি অ্যাকোস্তার সই বা রোবিনহোকে নিয়ে জল্পনাতেই শেষ নয়। আরও নাম ভাসছে লাল-হলুদ তাঁবুতে। ইরানের সর্দার আজমুনের নাম যেমন। লাল-হলুদ প্রতিনিধিরা নাকি তাঁর সঙ্গেও যোগাযোগ করেছেন। তবে ইরান বিশ্বকাপ থেকে প্রথম রাউন্ডেই বিদায় নেওয়ায় দেশে ফিরে অবসর নিয়েছেন তিনি। এক জার্মান কোচের নাম নিয়েও চলছে ফিসফাস। আবার বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে চুক্তির খবরও উড়ছে। সেখানেই নাকি আইএসএলে খেলার আগে প্রস্তুতি চলবে।

কোয়েস ইস্টবেঙ্গলের লক্ষ্য দেশের সেরা ক্লাব হয়ে ওঠা।

ইস্টবেঙ্গল কর্তারা অবশ্য সরকারি ভাবে এই নামগুলো নিয়ে কথা বলতে আগ্রহী নন। তাঁদের বক্তব্য, অনেক ফুটবলারের সঙ্গেই কথা হচ্ছে, কিন্তু, চূড়ান্ত না হলে কোনও কিছুই নিশ্চিত নয়। পাশাপাশি, আইএসএল এখনও কর্তাদের ভাবনায় জাঁকিয়ে বসেনি। তাঁরা দীর্ঘকালীন পরিকল্পনা নিয়ে এগোতে চাইছেন। পরের বছর সম্মিলিত ১৮ দলের লিগে সেরা হওয়ার কথা ভাবছেন। তবে কোয়েস কিন্তু অত দেরি করতে চাইছে না। এ বারের আইএসএলেই চাইছে খেলতে। শুধু চাওয়ার স্তরেই ব্যাপারটা আটকে নেই। রীতিমতো উদ্যোগী তারা।

আরও পড়ুন: এ বারের বিশ্বকাপারকে সই, ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল

আরও পড়ুন: অঘটনময় বিশ্বকাপের সেমিতে ক্রোয়েশিয়ার জয়ের পাঁচ কারণ

India Football Eastbengal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy